নিষ্কাশন লাইন - Drainage line Installation - জল নিষ্কাশন ব্যবস্থা - Sewerage System
নিষ্কাশন লাইন - Drainage line Installation - জল নিষ্কাশন ব্যবস্থা - Sewerage System
নিষ্কাশন লাইন স্থাপন Drainage line Installation
আমরা প্রতিনিয়ত পাইপ এবং ফিটিংস এর সমন্বয়ে বিভিন্ন ধরণের নিষ্কাশন লাইন ব্যবহার করে। থাকি। আমাদের বসত-বাড়িতে বেসিন, সিংক, বাথটাব, রান্নাঘর, টয়লেট, গোসলখানা ইত্যাদিতে যে পানি ব্যবহার করা হয়, তা নিষ্কাশনের জন্য পাইপ এবং কিটিংস ব্যবহার করা একান্ত প্রয়োজন। পাইপ এবং ফিটিংস ব্যবহার করে বিভিন্ন প্রকার তরল পদার্থ সরবরাহ ও নিষ্কাশন করা হয়। তরল পদার্থ সরবরাহ ও নিষ্কাশন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রকার পাইপ এবং ফিটিংস এর সঠিক ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক ।
নিষ্কাশন লাইন এর জন্য ফিটিংস, কাঁচামাল ও টুলস (Fittings, Material and Tools for Drainage line)
নিষ্কাশন ব্যবস্থা (Drainage System)
ঘর-বাড়ি, ফল-কারখানা, হাসপাতাল, স্কুল-কলেজ, অফিস-আদালত ইত্যাদি থেকে মানুষের মলমুত্র এবং গোসলখানা, রান্নাঘর, কসাইখানা ইত্যাদি হতে আগত ধোয়ানি পানি ও অন্যান্য তরল বর্জ্য পদার্থ যে পাইপের সাহায্যে নিষ্কাশন করা হয়, তাকে নিষ্কাশন পাইপ বলে । ব্যবহারের ক্ষেত্র অনুসারে বিভিন্ন স্থানে বিভিন্ন আকারের পাইপ ও ফিটিংস ব্যবহার করা হয় । বিভিন্ন স্থান থেকে আগত মোরানি পানি ও অন্যান্য তরল বর্জ্য পদার্থ পাইপ ও ফিটিংস এর মাধ্যমে দুরে যে কোনো স্থানে নিষ্কাশন করাকে নিষ্কাশন ব্যবস্থা বলে।সিউয়ারেজ (Sewerage System)
সিউয়ারেজ হচ্ছে মল পানি। ঘরবাড়ি, কল-কারখানা, হাসপাতাল, স্কুল-কলেজ, অফিস-আদালত ইত্যাদি থেকে মানুষ ও অপরাপর জীব জন্ত্রর মলমূত্র এবং সেই সাথে গোসলখানা, রান্না ঘর, শিল্প-কারখানা, কসাইখানা ইত্যাদি থেকে নির্গত ধোয়ানিকে একত্রে সিউয়ারেজ বা পয়ঃমল বলে। সিউয়েজের ৯৯.৫% পানি এবং বাকী ০.৫% পচনশীল, দুর্গন্ধযুক্ত ও ক্ষতিকর পদার্থ। তাই খোলা ভাবে ও প্রকাশ্যে সিউয়েজ পরিবহন বা অপসারণ করা উচিত নয়। বসত এলাক থেকে সিউয়েজ বা পয়ঃনিষ্কাশন কাজকে দুই শ্রেণিতে ভাগ করা হয়। যেমন-
ক) কনজারভেন্সি পদ্ধতি
খ) পানিবাহিত পদ্ধতি
ক) কনজারভেলি পদ্ধতি (Conservancy System )
এ পদ্ধতিতে কোন নির্দিষ্ট স্থানে বর্জ্য পদার্থ জমা করা হয়। সেখান থেকে ট্রলি, ঠেলাগাড়ি বা ট্রাকে ভরে বসবাসকৃত এলাকা থেকে দূরে নির্ধারিত জনশূণ্য এলাকার পতিত জমিতে ফেলে দেয়া হয়। সেখানে পচনশীল অংশ প্রাকৃতিক নিয়মে মাটির সাথে মিলেমিশে একাকার হয়ে যায় এবং বাকী অংশ শুকিয়ে যায়। এ পদ্ধতিতে বর্জ্য পদার্থ অপসারণের পুরো কাজটি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়।
খ) পানিবাহিত পদ্ধতি (Water Carriage System)
এ পদ্ধতিতে পয়ঃনিষ্কাশন একটি অত্যাধুনিক স্বাস্থ্যসম্মত ব্যবস্থা। এ ব্যবস্থায় প্রচুর পরিমাণে পানির সাহায্যে পয়ঃনিষ্কাশন করে পরিশোষন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শোধন কেন্দ্রে সিউয়ারেজকে নানা উপায়ে শোষন করে কৃষি কাজের সার হিসাবে, নিচুজমি ভরাট করার কজ অথবা পানি সেচ হিসাবে ব্যবহার করা হয়। সিউয়ারেজ থেকে শোধনের সময় উৎপন্ন গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়।
কনজারভেন্সি পদ্ধতি ও পানিবাহিত পদ্ধতির মাঝে পার্থক্য
কনজারভেনি পদ্ধতি
- মানুষের মাধ্যমে সিউয়ারেজ অপসারিত হয়
- পরিবেশ দূষিত হয়।
- জৈব সার উৎপাদন হয়
- পরিবহন খরচ কম
- পুরাতন পদ্ধতি
পানিবাহিত পদ্ধতি
- পানির সাহায্যে সিউয়ারেজ অপসারিত হয়
- পরিবেশ দুষিত হয় না
- জৈব সার উৎপাদন তুলনামূলক কম হয়
- পরিবহন খরচ বেশি
- আধুনিক পদ্ধতি
নিষ্কাশন লাইনের ফিটিংস এর ব্যবহার
- ৪৫° ডিগ্রী এলবো (45° Elbow)
পানির সরবরাহ লাইন অথবা নিষ্কাশন লাইনে যখন ৪৫° ডিগ্রী বাঁকের প্রয়োজন হয়, তখন ৪৫° ডিগ্রী এলবো ব্যবহার করা হয়। এটি পি.ভি.সি, ইউ.পি.ভি.সি, জি.আই, কাষ্ট আয়রন ইত্যাদি বিভিন্ন পদার্থের হয়ে থাকে।
- ৪৫° ডিগ্রী ডোর এলবো ( 45° Door Elbow)
- ৯০° ডিগ্রী এলবো ( 90° Elbow)
- ৯০° ডিগ্রী ডোর এলবো ( 90° Door Elbow)
- কাপলার (Cuplar)
- সকেট (Socket)
- অপসেট (Offset)
- Y টি (Y-Tee)
- ইকুয়াল টি (Equal Tee)
- রিডিউসিং টি (Reducing Tee)
- H পাইপ (H-Pipe)
- ইকুয়াল ক্রস (Equal Cross )
- কাউয়েল (Cowel )
- ফ্লোর লিকেজ (Floor Leakage)
- এক্সপানশন জয়েন্ট (Expansion Joint)
- ডোর টি (Door Cross )
বৃষ্টির পানির লাইন ( Rain Water Line )
বৃষ্টির পানি সাধারণত বসত-বাড়ির ছাদ, বারান্দা ইত্যাদি স্থানে সরাসরি পতিত হয়। এ পানি সঠিক ভাবে নিষ্কাশনের ব্যবস্থা করতে না পারলে অবকাঠামোর ক্ষতি সাধিত হয়। যে পাইপ এর মাধ্যমে বসত-বাড়ির ছাদ, বারান্দা ইত্যাদি স্থানের পানি নিষ্কাশন করা হয়, তাকে বৃষ্টির পানির (Rain Water) পাইপ বলে । বৃষ্টির পানির পাইপ হিসাবে সাধারণত পি.ডি.সি, ইউ.পি.ভি.সি, কাষ্ট আয়রন ইত্যাদি পাইপ ব্যবহার করা হয়। তবে আমাদের দেশে বৃষ্টির পানি নিষ্কাশনে পি.ভি.সি পাইপ বহুল ব্যবহৃত হয়ে থাকে।নিষ্কাশন লাইন - Drainage line Installation - জল নিষ্কাশন ব্যবস্থা - Sewerage System
স্কাফোন্ডিং (Scaffolding)
ভূমি হতে উপরে যেমন। পানির ট্যাংক স্থাপন, বহুতল ভবনের নিউরেজ লাইন স্থাপন, বৃষ্টির পানি নিान এবং বিভিন্ন ট্রাকশন কাজ ইত্যাদি সহজভাবে করার জন্য বাঁশ, কাঠ ও লি এর অস্থায়ী মাচা বা नর্মাণ করা হয়। বাঁশ, স্টিল ও কার এর অস্থায়ী মাচা বা অবকাঠামোকে ফাকোজিং বলে ।স্কাফোন্ডিং এর কাঁচামাল (Materials of Seaffolding) মানাযানের উপর ভিত্তি করে কাফোন্ডিং প্রধানত ৩ প্রকার। যেমন :
- বাঁশের স্কাফোন্ডিং (Bamboo Scaffolding)
- স্টিলের স্কাফোন্ডিং (Steel Scaffolding)
- কাঠের স্কাফোন্ডিং (Wooden Scaffolding)
বাঁশের স্কাফোন্ডিং (Bamboo Scaffolding)
বাঁশের স্কাফোল্ডিং বা মাচা তৈরি করার জন্য সাধারণত বাঁশ, পাটের রশি, তার কাটা ইত্যাদি ব্যবহার করা হয়। বাঁশ সহজলভ্য ও পরিবহনে সুবিধা হওয়ার কারণে আমাদের দেশে বাঁশের স্কাফোন্ডিং অধিক পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে।
স্টিলের স্কাফোন্ডিং (Steel Scaffolding)
স্টিলের স্কাফোন্ডিং বা মাচা তৈরি করার জন্য সাধারণত স্টিলের পাইপ, কিউবিক বক্স, জয়েন্ট কাপলার, বেস প্লেট, সোলে ক্লাম, ইট হেড, হারনেস ইত্যাদি ফিটিংস ব্যবহার করে তৈরি করা হয় । ব্যয়বহুল ও সহজেই সকল স্থানে পাওয়া যায় না বলে, আমাদের দেশে এর ব্যবহার তুলনামূলকভাবে কম। তবে বড় বড় কন্ট্রাকশন মূলক কাজে এ মাচা ব্যবহার করতে দেখা যায়।
কাঠের স্কাফোন্ডিং (Wooden Seaffolding)
কাঠের কাফোন্ডিং বা মাচা তৈরি করার জন্য সাধারণত বিভিন্ন আকারের কাঠ, তার কাটা বা পেরেক ব্যবহার করা হয়। সাধারণত কম উচ্চতা বিশিষ্ট স্থানে কাঠের স্কাফোন্ডিং ব্যবহার করা হয় । আমাদের দেশে সিলিং এ প্লাস্টার করা, রং এর কাজ করা, কক্ষের ভিতর ইলেকট্রিক্যাল এর বিভিন্ন কাজ করার জন্য এ ক্ষাফোল্ডিং বা মাচা ব্যবহার করা হয়ে থাকে।
স্কাফোন্ডিং ব্যবহারের উপকারিতা (Advantage of Scaffolding)
- উঁচু স্থানে সহজে ও নিরাপদে কাজ করা যায়
- দুর্ঘটনার পরিমাণ কম হয়
- কাজের সৌন্দর্য বৃদ্ধি পায়
- কাঁচামাল বহনে সুবিধা হয় ইত্যাদি
সয়েল লাইন (Sall Line)
ওয়াটার ক্লোসেট যা অপর কোনো ফিচার হতে নিষ্কাশিত ময়লা পানি যে নির্দিষ্ট লাইন দিয়ে পাইপের মাধ্যমে হাউজ সিউয়ারে পৌঁছে দেয়া হয়, তাকে সয়েল লাইন বলে। সয়েল লাইন এ সাধারণত কংক্রিট, পি.ভি.সি ও কাষ্ট আয়রন পাইপ ব্যবহার করা হয়।
সয়েল লাইন স্থাপন পদ্ধতি (Soil Line installation Prouder)
ঘর-বাড়ি, কল-কারখানা, হাসপাতাল, স্কুল-কলেজ, অফিস-আদালত ইত্যাদি থেকে মানুষের মলমুদ্র এবং গোসলখানা, রান্না ঘর, কসাই খানা ইত্যাদি হতে নির্গত ধোয়ামি পানি ও অন্যান্য ক্ষরণ বর্জ্য পদার্থ অপসারণ করার সরেল লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের ফিটিংস এবং ফিচারের মাধ্যমে সয়েল পাইপ সংযোগ প্রদানের মাধ্যমে নিউয়ার অপসারণ করা হয়। সিউয়ার পাইপ সংযোগ প্রদানের সময় লক্ষ্য রাখতে হবে যেন ফিটিংস এবং ফিচারের সংযোগগুলো সঠিকভাবে হয়। আর তা না হলে বিভিন্ন সংযোগ স্থলে লিকেজ হতে পারে। এতে করে পরিবেশ নষ্ট হয়। সয়েল লাইন স্থাপনের সমর আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেন বিভিন্ন স্থানের পাইপ এর স্লোপ ঠিক থাকে । স্লোপ ঠিক না থাকলে নিষ্কাশন সঠিকভাবে হবে না।
সয়েল লাইন এর সাথে ফিচার সংযোগ (Installation Fixture and Sell Line )
সয়েল লাইন এর সাথে নিম্নোক্ত ফিচার গুলো সংযোগ দেয়া হয়-
- সিংক (Sink)
- বেসিন (Basin)
- বাথটব (Bathtub)
- ইউরিনাল (Urinal)
- প্যান ও কমোড (Pan and Commode) ইত্যাদি
সয়েল স্ট্যাক এবং ভেন্ট পাইপ (Soil Stack and Vent Pipe)
সয়েল স্ট্যাক লাইন (Soll Stack Line )
ঘর-বাড়ি, কল-কারখানা, হাসপাতাল, স্কুল-কলেজ, অফিস-আদালত ইত্যাদি থেকে মানুষের মলমূত্র এবং গোসলখানা, রান্না ঘর, কসাইখানা ইত্যাদি হতে আগত ধোয়ানি পানি ও অন্যান্য ভরল বর্জ্য পদার্থ অপসারণ করার জন্য যে খাড়া পাইপ ব্যবহার করা হয়, তাকে সয়েল স্ট্যাক বলে এটি কংক্রিট, পি.ডি.সি ও কাষ্ট আয়রনের তৈরি হয়ে থাকে ।
ভেন্ট পাইপ ব্যবহারের সুবিধা
- তরল বর্জ্য পদার্থ সহজেই অপসারণ করা যায়
- পাইপ লাইনে সৃষ্ট গ্যাস নির্গমন করা যায়
- ডেন্ট পাইপের মাধায় কাউয়েল লাগানো থাকে বলে বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করতে পারে না। ইত্যাদি
সয়েল এবং সয়েল স্ট্যাক লাইন এর মধ্যে পার্থক্য ( Difference between Soll and Stack Line)
সয়েল লাইন দিয়ে মূলত কোন গৃহের বা বহুতল বিশিষ্ট ভবনের মানুষ ও প্রাণীর পরিত্যক্ত মলমূত্র পরিবহনের
কাজ করা হয়। স্টার্কের মাধ্যমেও মানুষ ও প্রাণীর পরিত্যক্ত মলমূত্র পরিবহনের কাজ করা হয়। তবে উভয়ের মধ্যে পার্থক্য এই যে, পাইপ যখন খাড়াভাবে দেয়ালের সাথে সংযুক্ত থাকে, তখন তাকে সয়েল স্ট্যাক বলে। বহুল বিশিষ্ট ভবনে একটি স্টাকের সাথে অনেকগুলো সয়েল লাইন সংযোগ সাধন করে মলমূত্র পরিবহনের কাজ করা হয়।
জয়েন্ট ভেন্ট পাইপ সংযোগ (Joint of Vent Pipe)
বহুতল ভবনের উপরের তলার টয়লেট হতে নির্গত মল পাইপের মধ্যে দিয়ে নিচে নামতে নামতে যখন নিচের তলাগুলোর মন পাত্রের সংযোগ স্থল অতিক্রম করে, তখন তার আংশিক শূণ্যস্থান সৃষ্টি হয় বা চাপ বৃদ্ধি পায়। এ অবস্থা হলে ট্রাপের মল পাইপের দিকে সরে যেতে পারে বা ঘরের ভিতরে বের হয়ে যেতে পারে। এতে সিলটি নষ্ট হয়ে যায়। এরকম অবস্থা হতে রক্ষা পাওয়ার জন্য ডেন্ট পাইল স্থাপন করা হয়। ভেন্ট পাইপকে ছাদ থেকে অন্তত ২ মিটার উচ্চতায় রাখা হয়।
প্রয়োজনীয় যন্ত্রপাতি (ফিটিংস)
- ৪৫° ডিগ্রী এলবো
- ৪৫° ডিগ্রী ডোর এলবো
- ৯০° ডিগ্রী এলবো
- ৯০ °ডিগ্রী ডোর এলবো
- কাপলার
- অপসেট
- Y টি
- ইকুয়াল টি
- রিডিউসিং টি
- ইকুয়াল ক্রস
- কাউয়েল
- ডোর ক্রস
- রেইন ওয়াটার ফানসেল
প্রয়োজনীয় কাঁচামাল (Raw Materials)
- হোয়াইট সিমেন্ট
- ইউ.পি.ভি.সি পাইপ
- পি.ভি.সি পাইপ
- কাপড়
- রশি
- পেরেক
- বাঁশ
কাজের ধারা
- প্রথমে ভাষাগ্রাম অনুযায়ী নিবিড় পর্যবেক্ষণের কর।
- শ্রেণি শিক্ষকের সহায়তায় পরিমাপসহ লে-আউট দাও।
- প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি, ফিটিংস এবং সুরক্ষা পোশাক সংগ্রহ কর
- ডায়াগ্রামের মাপ অনুযায়ী সয়েল স্ট্যাক এবং ভেন্ট পাইপ লাইন পরিমাপ করে পাইপ কেটে নাও।
- পাইপের সকেটের ভিতর এবং পাইপ ফিটিংসের ভিতরে সলভেন্ট সিমেন্ট লাগিয়ে একটু শুকাতে।
- এর পর পাইপের সাথে রেইন ওয়াটার প্রবেশের জন্য রেইন ওয়াটার কানসেল সংযোগ কর।
- রেইন ওয়াটার প্রবেশের মুখে রেইন ওয়াটার কানসেল মাথায় জানি স্থাপন কর।
- ওয়ালের সাথে পাইপকে আটকানোর জন্য স্কাফোন্ডিং তৈরি কর।
- ওয়ালের সাথে পাইপকে ক্লাম্প দিয়ে আটকিয়ে নাও।
- ওয়ালের সাথে পাইপকে সরেল লাইনের সাথে সংযোগ কর।
- যথাযথ নিয়ম মেনে কাজ শেষ কর।
- কাজ শেষে টুলস ও ইকুইপমেন্ট পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ কর।
সতর্কতা
- কাজ করার সময় অবশ্যই সুরক্ষা পোশাক পরিধান করতে হবে।
- সঠিকভাবে টুলস, ফিটিংস এবং মালামালের ব্যবহার নিশ্চিত হতে হবে।
- কাজের সময় মনোযোগী হতে হবে।
- পাইপ এবং ফিটিংস এর সংযোগ সঠিকভাবে দিতে হবে যেন লিকেজ না থাকে।
- স্কাফোন্ডিং সঠিকভাবে নির্মাণ করতে হবে।
- কোনো কাজ করতে সমস্যা হলে শ্রেণি শিক্ষকের পরামর্শ নিতে হবে।
