ইন্সপেকশন পিট কাকে বলে - Inspection pit - সেপটিক ট্যাংক - Septic Tank
ইন্সপেকশন পিট কাকে বলে - Inspection pit - সেপটিক ট্যাংক - Septic Tank
ইন্সপেকশন পিট এবং সেপটিক ট্যাংক সংযোগকরণ Inspection pit and Septic Tank Connection
ইন্সপেকশন পিট কাকে বলে - Inspection pit - সেপটিক ট্যাংক - Septic Tank
আমরা প্রতিনিয়ত বসত-বাড়ি, অফিস-আ স্কুল-কলেজ, কলকারখানা, বানিজ্যিক ভবন ইত্যাদি স্থানে যে মলমূত্র ত্যাগ করি, সেগুলো নিষ্কাশনের জন্য ইন্সপেকশন গিট এবং সেপটিক ট্যাংক স্থাপন করা একান্ত প্রয়োজন। যেসব এলাকায় কোন সিউয়ারেজ ব্যবস্থা নেই, সে সব এলাকায় ইন্সপেকশন পিট এবং সেপটিক ট্যাংক তৈরি করা হয়। যেমন: গ্রামাঞ্চল বা আধা পৌর এলাকায় ইট বা সিমেন্ট কংক্রিটের সাহায্যে ইন্সপেকশন পিট এবং সেপটিক ট্যাংক তৈরি করা হয়।
সয়েল লাইন তৈরির কাঁচামাল, টুলস, ফিটিংস
সয়েল লাইন
যে কোন ধরণের ফিচার ও ওয়াটার ক্লোসেট হতে নিষ্কাশিত ময়লা পানি যে নির্দিষ্ট পাইপে গিয়ে পড়ে এবং যে পাইপ দিয়ে তা হাউজ সিউয়ারে পৌঁছে দেয়া হয়, তাকে সয়েল পাইপ বলে। বাড়ির বাইরের দেয়ালে আটকানো খাড়া সয়েল পাইপের ভেতর দিয়ে ধোয়ানি সিউয়েজ হাউস ডেনে এসে পড়ে এবং সেখান থেকে সিউয়েজ পৌর সিউয়ার পাইপে চলে আসে। কংক্রিট, পি.ভি.সি ও কাস্ট আয়রন দিয়ে সয়েল পাইপ তৈরি হয়। সাধারণত এটি ৪ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি ব্যাসের হয়।
ইন্সপেকশন পিট এবং সেপটিক ট্যাংক সংযোগ স্থাপন
সয়েল লাইন তৈরিতে ব্যবহৃত টুলস
প্লাম্বিং কাজে সরেল লাইন স্থাপন খুবই গুরুত্বপূর্ণ কাজ কারণ সরেল লাইন প্রস্তুত বা স্থাপন না করলে সিউয়েজ অপসারণ করা সম্ভব হবে না। সয়েল লাইন স্থাপনের জন্য নিম্নোক্ত টুলস ব্যবহার করা হয়ে থাকে- সয়েল লাইন তৈরিতে ব্যবহৃত ফিটিংস প্লাম্বিং কাজে সয়েল লাইন স্থাপন খুবই গুরুত্বপূর্ণ কাজ কারণ সয়েল লাইন প্রস্তক বা স্থাপন না করলে সিডরেজ অপসারণ করা সম্ভব হবে না। সয়েল লাইন স্থাপনের জন্য নিম্নোক্ত ফিটিংসগুলো ছাড়াও আরও অনেক ধরণের ফিটিংস ব্যবহার করা হয়ে থাকে-ইন্সপেকশন পিট কাকে বলে - Inspection pit - সেপটিক ট্যাংক - Septic Tank
সয়েল স্ট্যাক লাইন (Soil Stack Line)
ওয়াটার ক্লোসেট হতে নিষ্কাশিত মলমূত্র ৰাহিত পানি যে নির্দিষ্ট পাইপে গিয়ে পড়ে, তাকে প্রধান সয়েল স্ট্যাক বলে এবং অপর ফোন ফিতার হতে নিষ্কাশিত ময়লা পানি যে নির্দিষ্ট পাইপে পড়ে, তাকে সেকেন্ডারি সপ্নেল স্ট্যাক বলে। প্রধান সয়েল স্ট্যাক একটি খাড়া পাইপ, যার নিচের প্রাপ্ত হাউস ছেলের সাথে সংযুক্ত এবং উপরের প্রাঙ্ক ভেন্টিলেশন স্ট্যাকের মাধ্যমে বায়ুমণ্ডলে উন্মুক্ত এবং বিভিন্ন তলার ওয়াটার ক্লোসেট থেকে ময়লা তরল পদার্থ গ্রহণ করে। যে স্ট্যাক ওয়েস্ট ওয়াটার বহন করে, তাকে ওয়েস্ট স্ট্যাক বলে । ওয়েস্ট স্ট্যাকের মাধ্যমে অপর যে কোন ফিচার থেকে আগত ময়লা পানি সয়েল স্টাকে এসে পড়ে। কিছু কিছু ক্ষেত্রে ভেন্ট স্ট্যাকের উত্তর প্রাপ্ত সরেন স্ট্যাকের সাথে যুক্ত থাকে। এটি কংক্রিট,পি.ভি.সি ও কাষ্ট আয়রন এর তৈরি হয়ে থাকে ।সয়েল পাইপ ও সয়েল স্ট্যাক এর প্রয়োজনীয়তা সয়েল পাইপ ও সয়েল স্ট্যাক নিষ্কাশন লাইনে খুবই গুরুত্বপূর্ণ অংশ।
সয়েল পাইপ ও সয়েল স্ট্যাক এর প্রয়োজনীয়তা
- মানুষ বা প্রাণীর মলমূত্র ফিচার থেকে হাউস সিউয়ারে পৌঁছাতে সরেল পাইপ প্রয়োজন।
- হাউজ ড্রেন সচল রাখতে সয়েল পাইপ প্রয়োজন।
- মানুষ বা প্রাণীর মলমূত্র বহন করতে স্টাকের প্রয়োজন।
- একাধিক সয়েল পাইপ সংযুক্ত করতেও সয়েল পাইপ স্টাফের প্রয়োজন।
ভেন্ট পাইপ (Vent Pipe)
ঘর-বাড়ি, ফল-কারখানা, হাসপাতাল, স্কুল-কলেজ, অফিস-আদালত ইত্যাদি থেকে মানুষের মলমূত্র এবং গোসলখানা, রান্না ঘর, কসাইখানা ইত্যাদি হতে আগত ধোয়ানি পানি ও অন্যান্য তরল বর্জ্য পদার্থ হতে যে গ্যাসের সৃষ্টি হয়, তা নির্গমনের জন্য কাঠামোর বাহিরে যে পাইপ ব্যবহৃত হয়, তাকে ডেট পাইপ বলে। এটি সাধারণত ২-৫ সেন্টিমিটার ব্যাসের পি.ডি.সি, ইউ.পি.ভি.সি বা কাস্ট আয়রনের হয়ে থাকে।
বিভিন্ন প্রকার ভেন্ট পাইপ নিষ্কাশন লাইনে বিভিন্ন ধরণের ভেন্ট পাইপ ব্যবহার করা হয়। ব্যবহারের উপর ভিত্তি করে ভেন্ট পাইপকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়-
- স্ট্যাক পাইপ ভেন্ট (Stack Pipe Vent)
- ওয়েট ভেন্ট (Wet Vent)
- রিলিফ ভেন্ট (Relief Vent)
- কন্টিনিউয়াস ভেন্ট (Continuous Vent)
- লুপ ভেন্ট (Loop Vent)
- কমন ভেন্ট (Common Vent
- ব্যাক ভেন্ট (Back Vent)
- স্ট্যাক পাইপ ভেন্ট (Stack Pipe Vent)
সয়েল বা সিউয়েজের খাড়া ভেন্ট পাইপ হিসেবে ব্যবহার করা হয়। এ পাইপ ছাদের ওপর পর্যন্ত বর্ধিত থাকে। এর মাথায় টুপি বা ঢাকনা লাগানো থাকে।
- ওয়েট ভেন্ট (Wet Vent)
- রিলিফ ভেন্ট (Relief Vent)
এটি সাধারণ লুপ ভেন্টের সাথে ব্যবহার করা হয়।
- কন্টিনিউয়াস ভেন্ট (Continuous Vent)
- লুপ ভেন্ট (Loop Vent)
- কমন ভেন্ট (Common Vent)
- ব্যাক ভেন্ট (Back Vent)
ভেন্ট পাইপ এর প্রয়োজনীয়তা
নিষ্কাশন লাইনে ভেন্ট পাইপের প্রয়োজনীয়তা অপরিসীম। নিচে ভেন্ট পাইপের প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো-
- প্লাম্বিং সিস্টেমে ভেন্ট পাইপ বাতাস চলাচলে সাহায্য করে।
- দালানের বা গৃহের ময়লা পানি নির্গমন ও মলমূত্র নির্গমন পাইপ হতে দুর্গন্ধযুক্ত গ্যাসকে বের করে দেয়।
- ট্রাপ সিলের উপর দূর্গন্ধযুক্ত গ্যাসের যে চাপ পড়ে, তা বের করে দিয়ে ট্রাপ সিলকে রক্ষা করে।
- বহুতল বিশিষ্ট ভবনে ভেন্ট পাইপ অ্যান্টিসাইফোন প্রক্রিয়ার সাহায্যকারী হিসাবে কাজ করে।
ইন্সপেকশন পিট ( Inspection Pit )
ইন্সপেকশন পিট
ইন্সপেকশন পিট বলতে বোঝায় পরিদর্শন কক্ষ। এটি একটি চৌবাচ্চা বিশেষ, যা মাটির নিচে বাস্তু-মল। পাইপের প্রতিটি বাঁকে ও বিভিন্ন দিক থেকে আগত কয়েকটি পাইপের সংযোগ স্থলে নির্মাণ করা হয়। এটি সেপটিক ট্যাংক এর কাছাকাছি তৈরি করা হয়। এটি মূলত ইটের গাঁথুনী দ্বারা নির্মাণ করা হয় । তবে কিছু কিছু ক্ষেত্রে কংক্রিট দ্বারাও নির্মাণ করা হয়ে থাকে।
ইন্সপেকশন পিট এর প্রয়োজনীয়তা
ইন্সপেকশন পিট এর প্রয়োজনীয়তা নিচে আলোচনা করা হলো :
- মানুষ বা জীবজন্তুর মলমূত্র সহজেই সেপটিক ট্যাংকে পৌঁছে দেয়।
- সিউয়ারেজ লাইনে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হলে পরিদর্শন করে তা জানা যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
- সিউয়ারেজ লাইনে সমস্যা হলে যেন সমস্ত লাইন উঠাতে না হয়।
- সিউয়ারেজ লাইনের প্রতিবন্ধকতার নির্দিষ্ট স্থানটি চিহ্নিত করা যায়।
- সিউয়ারেজ লাইনের বাঁকের মুখে সিউয়ারেজকে সহজে প্রবাহ করা যায়।
- সিউয়ারেজ লাইন পরিদর্শন, পর্যবেক্ষণ, তত্বাবধান এবং পরিষ্কার করণের জন্য ইন্সপেকশন পিট তৈরি করা হয়।
ইন্সপেকশন পিট এর আকার (Size of Inspection Pit )
ইন্সপেকশন পিট এর তলদেশ সাধারণত বর্গাকার হয়ে থাকে। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য ২ ফিট এবং গভীরতা ভূ-গর্ভে বাস্তু-মল পাইপের ওপর নির্ভর করে। তবে সচরাচর গভীরতা ২ ফিট হয়। এ কক্ষের দেওয়াল গুলো ১০ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে তৈরি এবং ভিতর দিকে সিমেন্ট বালির আস্তর দেয়া থাকে। মেঝের ঢাল এমন থাকে যেন মাঝখানে একটি নালার সৃষ্টি হয়। ইন্সপেকশন পিটের ওপরে ১০ সেন্টিমিটার পুরু আর.সি.সি ক্লাব ঢালাই করে ঠিক মাঝখানে লোহার রিং এর সাথে বায়ুরোধক লোহার ঢাকনা বসানো থাকে।
ইন্সপেকশন পিট তৈরির ময়লার অনুপাত
ইন্সপেকশন পিট তৈরির সময় মেঝেতে সিমেন্ট কংক্রিট ঢালাই এবং উপরের ক্লাবে আর.সি.সি ঢালাই দেয়া হয়। সিমেন্ট কংক্রিট ঢালাই এবং আর.সি.সি ঢালাই এর অনুপাত সাধারণত ১:২:৪, ১:২.৫:৫, ১:৩:৬ (সিমেন্ট : বালি : খোয়া) হয়ে থাকে। আর ইটের গাথুনি এবং প্লাস্টার করতে মসলার অনুপাত সাধারণত ১:৪, ১:৫, ১:৬ (সিমেন্ট : বালি) হয়ে থাকে। কাজের স্থানের উপর ভিত্তি করে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার অনুপাত ব্যবহার করা হয়।
ইন্সপেকশন পিট তৈরির পদ্ধতি
ইন্সপেকশন পিট তৈরি করতে হলে ধারাবাহিকভাবে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। আর তা না করলে ইন্সপেকশন পিটে বিভিন্ন ধরণের সমস্যা হতে পারে।
ইন্সপেকশন পিট তৈরির পদ্ধতি নিয়ে বর্ণনা করা হলো:
- প্রথমে ইন্সপেকশন পিট তৈরির জন্য নির্দিষ্ট স্থান নির্বাচন করতে হবে।
- আকার অনুযায়ী মাটি খননের কাজ করতে হবে।
- মেঝে বালি দিয়ে ভালোভাবে দৃঢ়করণ (Compact) করতে হবে।
- ইন্সপেকশন পিট এর আকার হতে চারিদিকে বর্ধিত করে সিমেন্ট কংক্রিটের ঢালাই দিতে হবে।
- এরপর ১০ ইঞ্চি ইটের গাঁথুনি করতে হবে।
- ইটের গাঁথুনি করার সময় বাস্তু মলের-নল স্থাপন করতে হবে।
- বাস্তু মলের-নল স্থাপন করার সময় এর ঢাল যেন ঠিক থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে।
- ইটের গাঁথুনি হওয়ার পর এর ভিতর ও বাহির প্লাস্টার করতে হবে।
- ইন্সপেকশন পিট এর উপর আর.সি.সি ঢালাই এবং ঢাকনা দিয়ে কাজ শেষ করতে হবে
ইন্সপেকশন পিট এবং সেপটিক ট্যাংক এর সহিত সয়েল লাইন সংযোগ
সেপটিক ট্যাংক এর প্রয়োজনীয়তা
যেসব এলাকায় কোনো সিউয়ারেজ ব্যবস্থা নেই যেমন: গ্রামাঞ্চল বা আধা পৌর এলাকা, সেখানে মানুষের মলমূত্র নিষ্কাশনের জন্য বাড়ি-ঘর, অফিস-আদালত ইত্যাদিতে পৃথকভাবে ভূগর্ভে ইট বা সিমেন্ট কংক্রিটের তৈরি পানিরোধী যে চৌবাচ্চা তৈরি করা হয়, তাকে সেপটিক ট্যাংক বলে। সেপটিক ট্যাংক এর প্রয়োজনীয়তা নিচে আলোচনা করা হলো :
- পরিত্যক্ত মলমূত্র কোন প্রকার অসস্তিকর বা অনিরাপদ অবস্থা সৃষ্টি করতে পারে না।
- স্বাস্থ্য সম্মতভাবে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।
- বায়ু ও পানিকে দূষণ মুক্ত রাখে।
- রোগ জীবাণুর কবল থেকে মানব জীবনকে রক্ষা করে ইত্যাদি।
সেপটিক ট্যাংক এর আকার
সেপটিক ট্যাংক এর আকার সাধারণত নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে
- বসবাসকৃত জনসংখ্যা।
- মাটির গুনাগত মান।
- বসবসকৃত এলাকা।
- এলাকার তাপমাত্রা।
- পচনশীল বর্জ্যপদার্থের উপর সেপটিক ট্যাংক ডিজাইন করা হয়।
গাণিতিক সমস্যা : ১০০ জনের ব্যবহার উপযোগী একটি সেপটিক ট্যাংক ডিজাইন।
সমাধান :
আমরা জানি,
দৈনিক মাথাপিছ সিউয়েজের পরিমাণ ১১০ লিটার ১৩৫ লিটার হয়ে থাকে ১০০ জনের জন্য মোট সিউয়েজের পরিমাণ = ১০০ X ১৩৫ (সর্বোচ্চ মান ধরে )
= ১৩৫০০ লিটার
= ১৩.৫ ঘনমিটার (১ ঘনমিটার = ১০০০ লিটার)
অবরোধ কাল = ১ দিন = ২৪ ঘন্টা
অতএব, সিউয়েজের পরিমাণ = ১৩.৫ × 1 = ১৩.৫ ঘনমিটার
ইন্সপেকশন পিট এবং সেপটিক ট্যাংক সংযোগ স্থাপন ১৭৫
ধরি, তরলের গভীরতা = ৩ মিটার
অতএব, তরলের ক্ষেত্রফল = ১৩.৫ + ৩ = ৪.৫ বর্গমিটার সাধারণত, সেপটিক ট্যাংক এর দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ হয়
ধরি, প্রস্থ = B মিটার
দৈর্ঘ্য = ৩B মিটার
সুতরাং, দৈর্ঘ্য x প্রস্থ = ৪.৫ বর্গমিটার
বা, 3BXB = 8.0
বা, BXB = 8.5 ÷ 3
বা, B2 = ১.৫ বর্গমিটার
বা, B = 1.224
অতএব, প্রস্থ = ১.২২৪ মিটার
দৈর্ঘ্য = ১,২২৪ x ৩ = ৩.৬৭২ মিটার
ভরলের মুক্ত গভীরতা ০.৩৩ মিটার ধরলে মোট গভীরতা হয় = ৩ + ০.৩৩ = ৩.৩৩ মিটার সুতরাং, সেপটিক ট্যাংক এর আকার,
দৈর্ঘ্য = ৩.৬৭২ মিটার
প্রস্থ = ১.২২৪ মিটার
এবং গভীরতা = ৩.৩৩ মিটার
ইন্সপেকশন পিট এবং সেপটিক ট্যাংক এর মধ্যে পার্থক্য
ইনপেকশন পিটা
- ইন্সপেকশন পিট আকারে ছোট।
- নির্মাণ খরচ তুলনামূলক কম।
- ইন্সপেকশন পিট এর মাধ্যমে মলমূত্র সেপটিক ট্যাংক এ পৌঁছায়।
- ইন্সপেকশন পিট ইটের গাঁথুনি দ্বারা তৈরি করা হয়।
- সিউয়ার লাইন এ কোন সমস্যা হলে বা পরিষ্কার
- করার জন্য ইন্সপেকশন পিট তৈরি করা হয়।
সেপটিক ট্যাংক
- সেপটিক ট্যাংক আকারে বড়।
- নির্মাণ খরচ তুলনামুলক বেশি।
- সেপটিক ট্যাংক এ মলমূত্র জমা হয়।
- সেপটিক ট্যাংক ইটের গাঁথুনি ও আর.সি.সি দ্বারা তৈরি করা হয়।
- যে সব স্থানে নিউয়ার ব্যবস্থা নাই, সেখানে সেপটিক ট্যাংক এ মলমূত্র জমা হয় এবং পূর্ণ হলে তা পরিষ্কার করা হয়।
সয়েল লাইন সংযোগ করার জন্য ঢাল
সয়েল লাইল এর মধ্য দিয়ে বিভিন্ন ধরনের সিউরেজ প্রবাহিত হয়। এ সিউরেজগুলো মূলত পানির মাধ্যমে প্রবাহিত হয়ে থাকে। সয়েল লাইনে যেন কোন প্রকার বাঁধার সৃষ্টি না হয় এবং সহজেই প্রবাহিত হতে পারে, সে জন্য সরেল লাইনে ডাল প্রদান করা হয়। বিভিন্ন আকারের ব্যালের পাইপের জন্য ডাল বিভিন্ন প্রকার হয়। সয়েল লাইনের ঢাল সাধারণত লাইনের দৈর্ঘ্যে ও ব্যাসের উপর নির্ভর করে তৈরি করা হয়।
আকার অনুযায়ী পাইপের ঢাল
ব্যবহারের স্থানের উপর নির্ভর করে বিভিন্ন স্থানে বিভিন্ন আকারের পাইপ ব্যবহার করা হয়। পাইপের মধ্য দিয়ে যে ধরণেরই তরল পদার্থ প্রবাহিত হোক না কেন, এর প্রবাহের হার নির্ভর করে পাইপের ঢালের উপর। পাইপের জন্য বিভিন্ন পরিমাণের চাল প্রদান করা হয়। তবে এ ঢাল পাইপের আকার এবং দূরত্ব উভয়ের উপরই নির্ভর করে।
সেপটিক ট্যাংক নির্বাচনে বিবেচ্য বিষয়
বসবাসের জন্য সেপটিক ট্যাংক একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। যেসব এলাকায় কোনো সিউয়ারেজ ব্যবস্থা নেই যেমন: গ্রামাঞ্চল বা আধা পৌর এলাকা, যেখানে মানুষের মলমূত্র নিষ্কাশনের জন্য বাড়ি-ঘর,অফিস- আদালত ইত্যাদিতে সেপটিক ট্যাংক তৈরি করা হয়। সেপটিক ট্যাংক নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো হলো :
- ব্যবহারকারীর সংখ্যার উপর নির্ভর করে সেপটিক ট্যাংক তৈরি করা হয়।
- সেপটিক ট্যাংক এমন স্থানে তৈরি করতে হবে যেন সহজেই পরিষ্কার করা যায়।
- সেপটিক ট্যাংক অবশ্যই বসত বাড়ির সামনে করা যাবে না তবে যদি জায়গায় সংকুলান হয় তবে পরিষ্কারের সুবিধার্থে সামনে করা যেতে পারে।
- সেপটিক ট্যাংক মূল অবকাঠামো থেকে নির্দিষ্ট দূরত্বে তৈরি করতে হবে।
- সেপটিক ট্যাংক অবশ্যই শক্ত স্থানে এবং জলাশয় থেকে দূরে তৈরি করতে হবে।
সোক পিট
গ্রামাঞ্চল বা আধা পৌর এলাকা, যেখানে মানুষের মলমূত্র নিষ্কাশনের জন্য বাড়ি-ঘর, অফিস-আদালত স্কুল- কলেজ ইত্যাদিতে সেপটিক ট্যাংক তৈরি করা হয়। এসব সেপটিক ট্যাংক এর অতিরিক্ত তরল পদার্থ সহজেই মাটিতে শোষন করার জন্য সেপটিক ট্যাংক এর পাশে যে কূপ তৈরি করা হয়, তাকে সোক পিট বলে।
সোক পিট এর প্রয়োজনীয়তা
আমাদের দেশে অধিকাংশ স্থানে সেপটিক ট্যাংক এর পাশে সোফ পিট নির্মাণ করতে দেখা যায়। এর বেশ কিছু প্রয়োজনীয়তা রয়েছে।
নিম্নে সোক পিট এর প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো-
- সেপটিক ট্যাংক এর অতিরিক্ত ময়লা পানি সোক পিট এ স্থানান্তর হয়।
- শোক পিট এ জমা ময়লা পানি মাটি শোষণ করে নেয়।
- পরিবেশ দূষণ মুক্ত থাকে ।
- অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয় না
- দীর্ঘদিন পর পর ট্যাংক পরিষ্কার করার ফলে আর্থিক সাশ্রয় হয় ইত্যাদি।
কাজের ধারা
- শ্রেণি শিক্ষকের সহায়তায় পরিমাপসহ লে-আউট করে নাও।
- প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি, ফিটিংস এবং সুরক্ষা পোশাক সংগ্রহ কর।
- ইন্সপেকশন পিট তৈরির জন্য নির্দিষ্ট স্থান নির্বাচন কর।
- লে-আউট অনুসারে মাটি কাটার কাজ কর।
- মেঝে বালি দিয়ে ভালোভাবে দৃঢ়করণ (Compact) কর।
- ইন্সপেকশন পিট এর আকার হতে চারিদিকে বর্ধিত করে সিমেন্ট কংক্রিটের ঢালাই দাও।
- এরপর ১০ ইঞ্চি ইটের গাথুনির কাজ কর।
- ইটের গাঁথুনি করার সময় বাস্তু মলের-নল স্থাপন কর।
- বাস্ত্ৰ মল-নল স্থাপন করার সময় এর ঢাল সঠিক ভাবে দাও।
- ইটের গাথুনি হওয়ার পর এর ভিতর ও বাহির প্লাস্টার কর।
- শেষে ইন্সপেকশন পিট এর উপর আর.সি.সি ঢালাই এর ঢাকনা দাও।
- যথাযথ নিয়ম মেনে কাজ শেষ কর।
- কাজ শেষে টুলস ও ইকুইপমেন্ট পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ কর।
সতর্কতা
- কাজ করার সময় অবশ্যই সুরক্ষা পোশাক পরিধান করতে হবে।
- সঠিকভাবে টুলস, ফিটিংস এবং মালামালের ব্যবহার নিশ্চিত হতে হবে।
- কাজের সময় মনোযোগী হতে হবে।
- ইন্সপেকশন গিট এর লে-আউট পরিমাপ অনুযায়ী দিবে।
- ঢালাই এবং পাথুনি কাজে মালামালের অনুপাত সঠিকভাবে দিবে।
- কোন কাজ করতে সমস্যা হলে শ্রেণি শিক্ষকের পরামর্শ নিতে হবে
