পাম্পের ব্যবহারের নিয়ম - রেসিপ্রোকেটিং পাম্প কি - পাম্প কত প্রকার

 পাম্পের ব্যবহারের নিয়ম - রেসিপ্রোকেটিং পাম্প কি - পাম্প কত প্রকার
পাম্পের ব্যবহারের নিয়ম - রেসিপ্রোকেটিং পাম্প কি - পাম্প কত প্রকার

পাম্পের ব্যবহারের নিয়ম - রেসিপ্রোকেটিং পাম্প কি - পাম্প কত প্রকার

ভূ-গর্ভস্থ রিজার্ভার থেকে ওভার হেড ট্যাংক পর্যন্ত সরবরাহ লাইন স্থাপন Installation Supply Line from Under Ground Water Reservoir to Overhead Tank

আমরা পূর্বের অধ্যায়ের ওয়াটার অথরিটির লাইন বা মেইন লাইন থেকে ভূ-গর্ভস্থ রিজারভারে পানির লাইনের সংযোগ দেয়া লিখেছি। এ অধ্যায়ে ভূ-গর্ভস্থ রিজার্ভার থেকে পাম্পের সাহায্যে ওভারহেড ট্যাংকে পানি উত্তোলনের জন্য পাইপ লাইন সংযোগ।

  • Level sensors
  • Overhead tank
  • Terrace
  • To apartments
  • Flow sensor
  • Ground floor
  • Float valve
  • Motorised pump
  • Under ground
  • Municipal water
  • Level sensors
  • Sump

ভূ-গর্ভস্থ রিজার্ভ সম্পর্ক ধারনা

ভূ-গর্ভস্থ রিজার্ভার সাধারনত মাটির নিচে স্থাপন করা হয়। পানি বা কারখানার স্থ পানি বা ওয়াসার পানি সংরক্ষণ বা মজুদ রাখার জন্য ভূ-অভ্যন্তরে বা মাটির নিচে যে ট্যাংক নির্মাণ করা হয় ভাবে ভূ-গর্ভস্থ রিজার্ভার বলে। উক্ত রিজারতার থেকে পানি পাম্পের সাহায্যে ভারতে ট্যাংকে তোলা হয়। সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে আবাসিক ফ্ল্যাটে সংযোগ দিয়ে গোসল, রান্নাবান্না, পয়ঃনিষ্কাশন ইত্যাদি কাজে পানি সরবরাহ করা হয়।

পাম্প সম্পর্কে ধারনা

পাম্প এমন একটি ডিভাইস যা তরুণ বা কখনও কখনও প্ল্যারি এক স্থান থেকে অন্য স্থানে স্থানারের করতে ব্যবহার করা হয়। পাম্প সাধারণত বৈদ্যুতিক মটর বা ইঞ্জিনের সাহায্যে চালানো হয়। পাম্প বৈদ্যুতিক শক্তিকে হাইজ্ঞোনিক শক্তিতে রুপান্তরিত করে।

পাম্পের ব্যবহার  

বর্তমান বিশ্বে পাম্পের গুরুতপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের দৈনিন্দন কাজে পাম্পের ব্যবহার অনিবার্য নিম্ন লিখিত কাজে পাম্প ব্যবহার করা হয় :

  • শহর এলাকায় খাবার পানি সরবরাহ করতে 
  • দালান কোঠায় পানি উত্তোলন করতে কৃষিকাজে পানি সেচ এবং নিষ্কাশন করতে
  •  বয়লারে পানি সরবরাহের করতে
  • ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করতে
  • ভূ-গর্ভস্থ রিজার্ভার থেকে ওভারহেড ট্যাংকে উত্তোলন করতে

পাম্পের প্রকারভেদ

পাম্প সাধারণত চার প্রকার। যেমন:

  • সেন্টিফিউগাল বা কেন্দ্রাতিক পাম্প
  • রেসিপ্রোকেটিং পাম্প
  • রোটারী পাম্প
  • টারবাইন পাম্প

সেন্টিফিউগাল বা কেন্দ্রাতিক পাম্প

কেন্দ্রাতিক বলের মূলনীতি অনুযায়ী এ পাম্প নির্মিত। কোনো নির্দিষ্ট কেন্দ্রে আবর্তনরত কোনো বস্তুকে যে শক্তি তার কেন্দ্রে অপসরণ করার প্রবণতা সৃষ্টি করে তাকে সেন্টিফিউগাল ফোর্স বলে। অতএব সেন্টিফিউগাল ফোর্সের মাধ্যমে যে পাম্প কাজ করে তাকে সেন্টিফিউগাল পাম্প বলে। বসতবাড়িতে এবং প্লাম্বিং ক্ষেত্রে এ পাম্পের ব্যপক ব্যবহার রয়েছে। এ পাম্পের টানা ক্ষমতা কম কিন্তু ধাক্কানোর ক্ষমতা বেশি।

পাম্পের ব্যবহারের নিয়ম - রেসিপ্রোকেটিং পাম্প কি - পাম্প কত প্রকার

সেন্টিফিউগাল বা কেন্দ্রাতিক পাম্প এর কার্যপ্রণালী

এ পাম্পের প্রধান অংশটি গোলাকার কক্ষ বিশেষ। এর মাঝে থাকে চক্রাকারে পানি নিক্ষেপক যন্ত্র। যার নাম ইম্পেলার। ইম্পেলারটি কতগুলো বক্রাকার বা রেডিয়াল ভেইন দ্বারা গঠিত। এগুলো একটা শ্যাফটের চতুর্দিকে আটকানো থাকে। ফলে শ্যাফটি ঘোরালে ভেইনগুলো ঘুরতে থাকে। ভলিউট কেসিং এর ভিতরের ইম্পেলারের ঘূর্ণয়নের ফলে আংশিক বায়ু শূন্যতার সৃষ্টি হয় ঐ বায়ু শূন্যতা পূরণের জন্য পানি সাকশন পাইপ দিয়ে ভলিউট কেসিং এ এসে ইম্পেলারের আই এর মধ্যে প্রবেশ করে এবং ব্লেডের সংগে ঘুরতে থাকে। ঘূর্ণায়নের ফলে পানির মধ্যে সেন্টিফিউগাল শক্তির সৃষ্টি হয়। ফলে পানির চাপ বৃদ্ধি পেয়ে পাম্প কেসিং এর ভিতর থেকে আউটলেট বা নির্গমন লাইন দ্বারা পানি বের হয়ে আসে।

সেন্টিফিউগাল বা কেন্দ্রাতিক পাম্প এর বিভিন্ন অংশ

  • ভলিউট কেসিং
  • ইম্পেলার
  • ইম্পেলার ভেইন
  • ডলিউট চেম্বার
  • আউটলেট বা নির্গমন
  • ইম্পেলার শ্যাফট
  • ষ্টাফিং বক্স
  • গ্লান্ডস
  • বল বিয়ারিং
  • কাপলিং
  • গ্যাসকেট
  • ডাই

রেসিগ্রোকেটিং পাম্প

এ পাম্পটি পিষ্টন সংযোগকারী দন্ডের সাহায্যে একটি ঢাকার সঙ্গে যুক্ত থাকে। চাকাটিকে ফ্লাই হুইল বলে। চাকাটি ঘোৱালে পিষ্টনটি চোঙাকৃতি বডির সাথে সংযোগকারী দণ্ডের সাহায্যে সামনে এবং পিছনে যেতে পারে। প্রথমে বহির্মুখী বা পশ্চাৎমুখী যাতে এটি পেছনে আসে, তখন চোঙাকৃতি অংশে শূন্যতার সৃষ্টি হয় এবং সাথে সাথে সাকশন পাইপ থেকে পানি এসে মূল অংশে জমা হয়। পরবর্তী যাতে পিষ্টনটি সামনে এগিয়ে আসে এবং উক্ত পানিকে নির্গমন পথ দিয়ে ঠেলে বের করে দেয়। এরূপ এক যাতে শূন্যতা সৃষ্টি ও বস্তিতে পানি প্রবেশ এবং পরবর্তী যাতে বড়ি হতে পানি নির্গমন হওয়াকে সিঙ্গেল অ্যান্টিং রেসিপ্রোকেটিং পাম্প বলে। কিন্তু যদি পাম্পের বডিতে ভালভ এর সংখ্যা বাড়িয়ে ও বিন্যাস করে প্রতি খাতেই পানি শোষন ও নির্গমন ব্যবস্থা হয় তখন তাকে ডাবল অ্যান্টিং রেসিপ্রোকেটিং পাম্প বলে। বেশি পরিমাণ পানি অনেক উঁচুতে তুলতে রেসিপ্রোকেটিং পাম্প অধিক কার্যকর। যদিও সিঙ্গেল এক্টিং পাম্প এ পানি প্রবাহের হার সব সমান থাকে না এবং তা সবিরাম ও কল্পনযুক্ত। অবশ্য ডাবল এন্টিং রেসিপ্রোকেটিং পাম্পে এ ত্রুটি কিছুটা সংশোধনযোগ্য।

রোটারী পাম্প

এ পাম্পে একটি ইস্পাতের প্রকোষ্টে গিরার বা ক্যামের ঘূর্ণনের ফলে সাকশন পাইপের মধ্যে দিয়ে পানি প্রবেশ করে এবং ডেলিভারি পাইপের মধ্য দিয়ে সমহারে পানি বের হয়। এ পাম্প বাস্তবে খুব একটা ব্যবহার করা হয় না।

টারবাইন পাম্প

টারবাইন পাম্প হলো বিশেষ ধরণের সেন্টিফিউগাল পাম্প। যা অনেকগুলো ছোট ইম্পেলার এবং ভেইনের সাথে ঘূর্নায়মান পদ্ধতির সংমিশ্রনে চাপ ব্যবহার করে ভরলে শক্তি স্থানান্তর করে। এ পাম্পের কেসিং এর ভিতর থাকে ইম্পেলার। ইম্পেলারের চারিদিকে একটি স্থির ডিফিউশন রিং পরানো থাকে। ইম্পেলারের বক্রাকার ভেইনের উপর দিয়ে বহির্গত পানি ডিফিউশন রিং এর ছিদ্র দিয়ে বাহিরে কক্ষপথে পড়ে ও পরে নির্গমন পাইপ দিয়ে বেরিয়ে যায়।

প্রাইমিং

সাকশন লাইন এবং পাম্প কেসিং হতে বাতাস বের করে দেয়ার পদ্ধতি হলো প্রাইমিং। প্রাইমিং ভালো না হলে পাম্প দিয়ে পানি ভালোভাবে উত্তোলন বা সরবরাহ করা যায় না। অধিকাংশ ক্ষেত্রে পাম্পে গ্লান্ড প্যাকিং নষ্ট হয়ে গেলে পাম্পে বাতাস ঢুকে, সেক্ষেত্রে ষ্টাপিং বক্সের প্লান্ড প্যাকিং পরিবর্তন করার প্রয়োজন হয়।

ষ্টাপিং বক্স ও গ্লান্ড প্যাকিং শ্যাফটের এক মাথায় ইম্পেলার লাগানো থাকে এবং উহা অলিউট কেসিং এর ভিতরে ঘুরতে থাকে এবং অন্য মাথায় পুলি বা কাপলিং লাগানো থাকে। ভলিউট কেসিং এর যে স্থান দিয়ে শ্যাফট বাহির হয়ে আসে সে স্থান দিয়ে যাতে বাতাস প্রবেশ করতে না পারে সেজন্য এক প্রকার প্যাকিং দেয়া হয় উহাকে প্লান্ড প্যাকিং বলে। গ্লান্ড প্যাকিং যে স্থানে থাকে উহাকে ষ্টাপিং বক্স বলে। গ্রান্ড প্যাকিং লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন গ্লান্ড প্যাকিং খুব টাইট না হয়।

সেন্ট্রিফিউগাল পাম্পের পানি না উঠার কারণ

  • পাম্প ভালোভাবে প্রাইমিং করা না হলে
  • ইম্পেলার ভেঙ্গে গেলে বা উল্টা লাগানো হলে
  • সাকশন লাইনে কোথাও লিকেজ থাকলে
  • গ্লান্ড প্যাকিং নষ্ট হয়ে গেলে
  • ফুট ভালভ বন্ধ অবস্থায় থাকলে
  • ট্যাংকে পানি না থাকলে
  • ফুট ভাল্‌ভসহ ছাঁকনি বন্ধ হলে
  • পাম্প হেড ও সাকশন হেড বা লিফটিং হাইট বেশি হলে
  • পাম্পের গতি কম হলে
  • ইম্পিলার ময়লায় জ্যাম হলে

পাম্পে ব্যবহৃত ভালভ সম্পর্কে ধারণা

  • একটি পাম্প সিস্টেমে সাধারনত তিনটি ভালভের প্রয়োজন হয়।
  • একটি ইনলেট (সাকশন) ফুট ভালভ / শাট-অফ ভালভ
  • একটি আউটলেট (নির্গমন) শাট-অফ ভাল্‌ভ
  • বিপরীত প্রবাহ এড়াতে এবং পাম্পকে ব্যাক প্রেসার থেকে রক্ষার জন্য একটি চেক ভালভ পাম্পের নির্গমন নজেল এবং নির্গমন শাট-অফ ভালভের মধ্যে ব্যবহার করা হয়।

পাম্প নির্বাচনে বিবেচ্য বিষয়

পাম্প নির্বাচনে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হয় :

  • পাম্পের কর্মক্ষমতা
  • পাম্পের মোট লিফটের পরিমাণ
  • পাম্প স্থাপনের স্থান ও তার পরিমাপ
  • পাম্প স্থাপনের প্রাথমিক খরচ
  • মেরামত ও রক্ষণাবেক্ষণ মোট খরচ 
  • পাম্পে ব্যবহৃত জ্বালানির প্রাপ্যতা
  • পাম্পকৃত পানির প্রকৃতি

ভূ-গর্ভস্থ রিজার্ভার থেকে ওভার হেড ট্যাংক পর্যন্ত সরবরাহ লাইন স্থাপন

পাম্পের মাধ্যমে ওভার হেড ট্যাংকে লাইন স্থাপন সম্পর্কে ধারণা (Understanding about Installation pipe line in Overhead Tank through Pump)

ওভারহেড ট্যাংক সম্পর্কে ধারণা

কোনো বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের ছাদের উপর যে ট্যাংক নির্মাণ করা হয় তাকে ওভারহেড ট্যাংক বলে। মাটির নিচে পানি মজুদ রাখার জন্য আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ব্যবহার করা হয় । আর উক্ত রিজার্ভার থেকে পানি পাম্পের সাহায্যে ওভারহেড ট্যাংকে উত্তোলন করা হয়। ওভারহেড ট্যাংক থেকে আবাসিক ফ্ল্যাটগুলোতে বিদ্যুৎ ছাড়াই পানি সরবরাহ করা হয়। ওভারহেড ট্যাংক বিল্ডিং এর ছাদের উপর নির্মাণ ছাড়াও কোনো এলাকার বা শহরে পানি সরবরাহ করার জন্য আলাদাভাবে নিৰ্মাণ করা হয়।

পাম্প থেকে ওভারহেড ট্যাংকে লাইন স্থাপন পদ্ধতি পাম্প থেকে ওভারহেড ট্যাংকে লাইন স্থাপন পদ্ধতি নিম্নরূপ:

  • ভূ-গর্ভস্থ লাইন থেকে পাম্পে পাইপ লাইন স্থাপনের পর ড্রইং অনুসারে পাইপ লাইনের লে-আউট করতে হবে।
  • পাইপ লাইন স্থাপনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি সংগ্রহ করতে হবে। 
  • লে-আউট অনুসারে হিসাব করে প্রয়োজনীয় পরিমাণ পাইপ কেটে নিয়ে থ্রেড কাটতে হবে।
  • পাইগে থ্রেড কাটার পর পাইপে ফিটিংস, ভালভ সংযোগ করতে হবে। 
  • পাইপগুলোকে ওয়ালের বা দেয়ালের সাথে ক্লাম্প দিয়ে আটকাতে হবে।
  • ওয়ালে গ্রুন্ড করে পাইপ দেয়ালের মধ্যে বসাতে হবে।
  • গ্রুভ করে পাইপ বসালে গ্রুভ মশলা দ্বারা ভরাট করতে হবে।
  • পাইপটিকে ওভারহেড ট্যাংকের উপরের দিকে ছিদ্র করে প্রবেশ করাতে হবে।
  • কাজ শেষে জায়গা পরিষ্কার করে এবং যন্ত্রপাতি পরিষ্কার করে জমা দিবে।

ওভারহেড ট্যাংকে ব্যবহৃত পাইপ

ওভারহেড ট্যাংকে যে সমস্ত পাইপ লাইন সংযোগ করা হয় তা হলো:

  • ইনলেট পাইপ লাইন
  • আউটলেট পাইপ লাইন
  • ওভার ফ্লো পাইপ লাইন
  • ভেন্ট পাইপ লাইন

ওভারহেড ট্যাংক নির্বাচনের প্রক্রিয়া

বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ওভারহেড ট্যাংক পাওয়া যায়, যেমন : প্লাস্টিক, ফেরোসিমেন্ট, উপর ভিত্তি করে ওভারহেড ট্যাংক নির্বাচন করতে হবে :

আরসিসি, স্ট্রেইনলেস স্টীল, ফাইবার গ্লাস ট্যাংক, পলিমার ট্যাংক ইত্যাদি। নিম্নলিখিত বিষয়ের

  • পানি ব্যবহারকারীর সংখ্যার উপর
  • খরচের পরিমাণ উপর
  • স্থায়ীত্বের উপর
  • স্থানীয় উপকরণের সহজলভ্যতার উপর

কাজের ধারা

  • ড্রইং অনুযায়ী লে-আউট কর। প্রয়োজনীয় পরিমান পাইপ হিসাব করে কাট।
  • পাইপে গ্রেড কেটে প্রয়োজনীর ফিটিংস লাগাও।
  • পাইপের যে অংশ আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার এর মধ্যে থাকবে ঐ মাথায় ফুট ভাত লাগাও।
  • পাইপের বিভিন্ন বাঁকে এলবো লাগাও
  • পাইপের সাথে ওয়াটার পাম্প সংযোগ কর।
  • ওভারহেড ট্যাংকের উপরের দিকে ওভার ফ্লো পাইপ সংযোগ কর।
  • ওভারহেড ট্যাংক থেকে বাসা বাড়ির লাইন সংযোগ কর।
  • কাজ শেষে জায়গা ও যন্ত্রপাতি পরিষ্কার করে জমা দাও ।
  • ওয়াটার পাম্পের সাথে ডেলিভারি পাইপ সংযোগ করে ওভারহেড পর্যন্ত পাইপ লাইন সংযোগ কর।

কাজের সতর্কতাঃ

  • কাজ করার সময় প্রয়োজনীয় সর্তকতা অবলম্বন করে জবটি সম্পন্ন করতে হবে।
  • ফিটিংসগুলো সঠিকভাবে লাগাতে হবে যেন কোনো লিকেজ না থাকে।
  • দেয়ালে পাইপ আটকানোর জন্য সেফটি বেল্ট ব্যবহার করে কাজ করতে হবে
  • কোল্ড চিজেল দিয়ে দেয়াল কাটা বা পরিষ্কার করার সময় হ্যামার দিয়ে আঘাত করার সময় হাতে আঘাত না লাগে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url