High Pressure Pump - পাম্প - হাই প্রেসার পাম্প - পানির পাম্প

 High Pressure Pump - পাম্প - হাই প্রেসার পাম্প - পানির পাম্প
High Pressure Pump - পাম্প - হাই প্রেসার পাম্প - পানির পাম্প

High Pressure Pump - পাম্প - হাই প্রেসার পাম্প - পানির পাম্প

হাই প্রেসার পাম্প (High Pressure Pump)

হাইপ্রেসার পাম্প ডিজেল ফুয়েল সিস্টেমের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এর প্রধান কাজ হলো নির্দিষ্ট সময়ে উচ্চ চাপে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি ইনজেকটরের মাধ্যমে সিলিন্ডারের কম্বাশন চেম্বারে স্প্রে করা। বর্তমান অধ্যায়ে হাই প্রেসার পাম্পের প্রকারভেদ, ইনলাইন পাম্পের গঠন, ইনলাইন ফুয়েল পাম্পের মিটারিং প্রক্রিয়া, ডিপি এ পাম্পের গঠন, ডিপিএ পাম্পের মিটারিং প্রক্রিয়া ও কমনরেল পাম্পের গঠন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।

হাইপ্রেসার পাম্পের কাজ বা ব্যবহার, হাইপ্রেসার পাম্পের প্রকারভেদ
হাই-প্রেসার ফুয়েল পাম্প ডিজেল ফুয়েল সিস্টেমের একটি গুরচত্বপূর্ণ উপাদান। এটি ডিজেল ফুয়েল সিস্টেমে যে সমস্ত কাজে ব্যবহৃত হয়ে থাকে, তা নিম্নে দেওয়া হলো-
(ক) এটি ফিড পাম্প হতে প্রাপ্ত জ্বালানিকে আনুমানিক ০.৪১ হতে ০.৫৪ কেজি প্রতি বর্গ সেমি চাপে উন্নীত করে থাকে।
(খ) প্রেসার ফুয়েলকে ১২০ হতে ২৫০ কেজি প্রতি বর্গ সেমি চাপে উন্নীত করে ইনজেকটরে প্রেরণ করা হয়।
(গ) উচ্চ চাপ প্রাপ্ত ফুয়েল ইনজেকটরে নজলকে তার সিট হতে উত্তোলনপূর্বক অ্যাটোমাইজ ও ভেপারাইজ অবস্থায় স্প্রে করতে সাহায্য করে।
(ঘ) এটি নির্দিষ্ট সময়ে উচ্চ চাপে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি ইনজেকটরের মাধ্যমে নির্দিষ্ট সিলিন্ডারের কম্বাশন চেম্বারে ইনজেকশন করে।
(ঙ) দ্রুত ইনজেকশন আরম্ভ ও শেষ করে, যাতে দহন তড়িৎ গতিতে হয়।
(চ) এটি প্রতি সিলিন্ডারে সমপরিমাণ ফুয়েল সরবরাহের নিশ্চয়তা বিধান করে।
(ছ) এটি ইঞ্জিনের লোডে গতির সাথে সঙ্গতি রেখে ফুয়েলের বণ্টন ও সরবরাহ কম বা বেশি করতে পারে।

হাইপ্রেসার পাম্পের প্রকারভেদ
হাইপ্রেসার পাম্প প্রধানত তিন প্রকার। যেমন-
১| ইনলাইন পাম্প বা ইনডিভিজুয়াল পাম্প
২। রোটারি পাম্প বা ডিসট্রিবিউটর পাম্প অ্যাসেম্বলি বা (ডিপিএ পাম্প)
৩। কমনরেল পাম্প।

ইনলাইল পাম্পের গঠনপ্রণালি
(১) প্লাজার (Plunger)
(২) কন্ট্রোল র‍্যাক (Control rack)
(৩) ডেলিভারি ভালভ (Delivery valve)
(৪) কন্ট্রোল প্লিড (Control sleeve )
(৫) প্লাজার লাগ (Plunger lug
(৬) প্লাজার স্প্রিং (Plunger spring )
(৭) প্লাজার ব্যারেল (Plunger barrel
(৮) স্প্রিং রিটেইনার (Spring retainer )
(৯) ক্যাম ফলোয়ার (Cam follower )
(১০) ক্যাম শ্যাফ্ট (Cam shaft)
(১১) ক্যাম (Cam)
(১২) ডেলিভারি লাইন (Delivery line )
(১৩) ক্যালিব্রেশন অ্যাডজাস্টিং কভার
(Calibration adjusting cover)
(১৪) ফিড পাম্প (Feed pump )
(১৫) ইনলাইন পাম্প বডি (In-line pump body)

প্লাজার ও ব্যারেল
হাইপ্রেসার পাম্পের যন্ত্রাংশের মধ্যে প্লাজার ও ব্যারেল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এ অংশ দুটি হাইস্পিড স্টিলের তৈরি। এগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়, যাতে উচ্চ চাপে ও দ্রুত গতিতে কাজ করা যায়। ব্যারেলের ভিতরে প্লাজার প্রবেশ করানো থাকে। ব্যারেলের ভিতরে প্লাজার চলাচল করে চাপ তৈরির কাজ করে থাকে। প্লাঞ্জারের উপরের অংশে প্যাচানো বা হেলিক্যাল গ্রুভ কাটা থাকে। এর সাহায্যে ইনজেকটরে জ্বালানি সরবরাহের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়।

কন্ট্রোল র্যাক
প্লাঞ্জারের লাগ টুড প্রিভের নিম্নাংশে একটি স্পটের মধ্যে আটকানো থাকে। এই টু স্লিভের উপর যে খাঁজ কাটা দাঁত আছে, এরই সঙ্গে কন্ট্রোল র্যাকের দাঁত সন্নিবেশিত থাকে। কন্ট্রোল র‍্যাক একটি লিংকেজের মাধ্যমে আক্সিলারেটর প্যাডেলে সংযোজিত। যখন আক্সিলারেটর চাপা হয় এবং ছাড়া হয়, তখন কন্ট্রোল র্যাক অগ্রপশ্চাৎ চালনায় প্লাজারকে প্রয়োজন মতো ঘুরিয়ে থাকে।

High Pressure Pump - পাম্প - হাই প্রেসার পাম্প - পানির পাম্প

ডেলিভারি ভালব
ডেলিভারি ভালভ এ একটি অ্যানুলার এবং চারটি লংগিচুডিন্যাল বা লম্বালম্বি গ্রুভ করা থাকে (চিত্র অনুযায়ী)। পাম্প হতে ইনজেকটরে জ্বালানি সরবরাহের শেষ পর্যায়ে যখন ডেলিভারি লাইনে হঠাৎ চাপের কমতি ঘটে, তখন ডেলিভারি ভালভ এর সিটের দিকে বসতে থাকে এবং সেই সময় একই কারণে ইনজেকটরে ভালভও বন্ধ হয়ে যায় ।

কন্ট্রোল প্লিভ
টুথড কোয়াড্রেন্ট একটি শিন্ডের উপর ক্ল্যাম্প করা থাকে। এই কন্ট্রোল স্লিভের নিম্নভাগে প্লাঞ্জার লাগ আবদ্ধ থাকে।

প্লান্জার লাগ
যেহেতু কন্ট্রোল প্রিভের প্লটে প্লাজার লাগ আবদ্ধ থাকে, তাই প্লাজার সামনে-পেছনে ঘুরতে পারে, যা কন্ট্রোল র‍্যাকের সাহায্যে হয়ে থাকে।

প্লান্জার স্প্রিং
স্প্রিং রিটেইনারসমূহের মধ্যে অবস্থিত এই প্লাজার স্প্রিং-এর সাহায্যে প্লাজারকে এর পূর্বের অবস্থানে ফিরিতে আনা হয়।

ক্যাম শ্যাফট
টাইমিং গিয়ারের মাধ্যমে পাম্প ক্যাম শ্যাফ্ট চালিত হয়। প্রতিটি ক্যাম আলাদাভাবে ভিন্ন ভিন্ন পাম্প চালনা করে
এবং একটি একসেনট্রিক ক্যাম ফিড পাম্প পরিচালনায় ব্যবহৃত হয়।

ক্যাম
ক্যাম, ক্যাম ফলোয়ারকে চালনা করে যার সাহায্যে প্লাজার চালিত হয়। প্লাঞ্জারের ঊর্ধ্বগতিতে জ্বালানিকে চাপ প্রয়োগ করে ডেলিভারি ভালভ এবং পাইপের মাধ্যমে ইনজেকটরে সরবরাহ করে।

ইনলাইন পাম্পের কার্যপদ্ধতি
ইনলাইন পাম্প সিস্টেমে ইঞ্জিনের প্রতিটি সিলিন্ডারে আলাদাভাবে ভিন্ন ভিন্ন পাম্প হতে জ্বালানি সরবরাহ হয়ে থাকে। এই পাম্প সরাসরি ক্যাম শ্যাট অথবা কোনো একটি বাড়তি সাহায্যকারী গিয়ারের মাধ্যমে পরিচালিত হয়। এবং প্রতিটি পাম্পই নিজেদের কার্যপদ্ধতিতে স্বনির্ভর। ইনলাইন পাম্পের পাঞ্জার স্ট্রোক সব সময়ই সমান, কিন্তু ইহার সরবরাহ অংশের অবস্থানের কিছু পরিবর্তন ঘটিয়ে, জ্বালানি ট্যাংকে ফিরে আনা, কমানো এবং বাড়ানো হয়ে থাকে। এই জ্বালানি সরবরাহ কমানো এবং বাড়ানোর প্রক্রিয়া বিভিন্ন পাম্পের বিভিন্ন রকম। পাম্প কার্যকারিতার অংশসমূহের ভিতর প্লান্জার এবং ব্যারেল মুখ্য ভূমিকা পালন করে থাকে।  প্লান্জারটি বিডিসি অবস্থানে থাকে, তখন জ্বালানি উপর হতে মাধ্যাকর্ষণ শক্তিতে অথবা পাম্পের সাহায্যে চালিত হয়ে ব্যারেলে প্রবেশ করবে। এই কাজে সাধারণত পাম্পের ব্যবহারই বেশি দেখা যায়। এই সময় ব্যারেল হতে ইনজেকটর পর্যন্ত অবশ্যই বাতাস মুক্ত এবং জ্বালানি পূর্ণ থাকতে হবে। প্লাজার বিডিসি হতে (বি)অবস্থান উপরের দিকে আনতে কিছু জ্বালানি ব্যারেল পোর্ট দিয়ে পিছনে ধাক্কা দিবে। এই অবস্থায় উপরে উঠতে যখন প্লাজার উভয় ব্যারেল পোর্ট বন্ধ করে, তখন জ্বালানি ব্যারেলে আবদ্ধ হয়ে চাপের সৃষ্টি করবে। এই সময় আবদ্ধ জ্বালানি বেরহবার একমাত্র পথ থাকবে, তা হলো ডেলিভারি ভালভ (চিত্র অনুযায়ী) যাহা পাম্প ব্যারেলের উপরিভাগে অবস্থিত, প্লাজার যখন উপরের দিকে উঠতে থাকবে তখন চাপ বৃদ্ধি পেতে থাকবে। ফলে ভালভ খুলে পাম্প হতে পাইপের মাধ্যমে জ্বালানি ইনজেকটরে সরবরাহ হবে।

এই প্রক্রিয়া প্লাজারের (সি) অবস্থান পর্যন্ত চলতে থাকবে। এই সময় নিয়ন্ত্রণকারী হেলিক্স (হেলাকাটা) যখন ব্যারেল পোর্টের সঙ্গে মিলিত হবে তখন আবদ্ধকৃত চাপযুক্ত জ্বালানি বাইপাস হয়ে ভারটিক্যাল (খাড়া কাটা) প্লট দিয়ে সাকশন চেম্বারে ফিরে আসবে, পাম্প ব্যারেলের চাপ হ্রাস পাবে এবং ডেলিভারি ভালভ স্প্রিং-এর সাহায্যে ভালভটি বন্ধ হয়ে যাবে, সেই সঙ্গে জ্বালানি সরবরাহ লাইনে চাপ কমে যাবে, এবং নল ভালতও বন্ধ হবে, প্লাজার স্ট্রোক সব সময় একই রকম থাকে, কিন্তু যে অংশের মাধ্যমে পাম্পিং কার্য সমাধা করা হলো, যা প্লাজারের হেলিক্স (হেলাকাটা) প্রাপ্ত বা হেলিক্যাল গ্রুভ, ইহা প্লাজারের চারপাশে বিস্তৃত। প্লাজার ঘুরালে এই গ্রুন্ড ব্যারেল পোর্টের সঙ্গে অবস্থানের পরিবর্তন ঘটে।

যার ফলে জ্বালানি সরবরাহের পরিমাণ বিভিন্ন সময়ে কমানো এবং বাড়ানো সম্ভব হয়। যা (সি) (ভি) এবং (ই) চিত্রে যথাক্রমে ফুল লোড, হাফ লোড এবং আইডলিং অবস্থা দেখানো হয়েছে। ইঞ্জিন বন্ধ করিতে প্লাজারকে আরও ঘুবারে ভারাটিক্যাল স্লট বা খাড়া কাটাকে ব্যারেল পোর্টের সঙ্গে এমন ভাবে সমন্বয় সাধন করা হয় চিত্র (এফ) যাহাতে প্লাজারের পূর্ণ ট্রোকে কোনো জ্বালানি সরবরাহ না হয়, এই অবস্থায় প্লাজারের হেলাকাটা কোয়াড্রেন্ট টিমের মাধ্যমে পোর্টসমূহকে উন্মুক্ত রাখে, এই কোয়াড্রেন্ট টিথ প্লিভের সঙ্গে সএটরটের মাধ্যমে প্লাজারের নিম্ন প্রান্তে সংযুক্ত থাকে। মিটারিং বা কোয়ানটিটি কন্ট্রোল এটি যান্ত্রিক গভর্নরের ক্ষেত্রে মিটারিং রড হিসেবে অগ্র-পশ্চাৎ আসা-যাওয়া করে ফিড হোলের ফুয়েল সরবরাহ নিয়ন্ত্রণ করে। একইভাবে ভ্যাকুয়াম পাম্পে ডায়াফ্রাম কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। হাইড্রোলিক গভর্নরের ক্ষেত্রে লোডেড স্প্রিংয়ের বিপরীত কাজ করে গতি ও লোভের তারতম্য ভেদে ফুয়েল সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে।

ডিপিএ পাম্পের গঠনপ্রণালি
ডিপিএ পাম্পের মুখ্য যন্ত্রাংশসমূহের নাম
১। ড্রাইভ শ্যাট (Drive shaft)
২। ইন্টারমিডিয়েট শ্যাট (Intermediate shaft)
৩। রেগুলেটিং ভালভ বা হাইড্রোলিক গভর্নিং ভালভ (Regulating or hydraulic governing value)
8। ডিস্ট্রিবিউটর রোটর (Distributor rotor)
৫। ট্রান্সফার পাম্প (Transfer pump )
৬। হাইড্রোলিক অ্যাডজাস্ট (Hydraulic adjuster)
৭। মিটারিং বা কোয়ানটিটি কন্ট্রোল ভালভ (Metering or Quantity control valve)
৮। ইনজেকটরের সংযোগ লাইন (Line to injectors
৯। ফিডিং লাইন (Feeding line )
১০। গভর্নর স্প্রিং (Governor spring )
১১। ইনজেকটরের ডিস্ট্রিবিউটর লাইন (Distributor line to injector)
১২। ড্রাইভিং প্লাইন (Driving spline )
১৩। ফুয়েল প্রবেশপথ (Inlet of fuel )
১৪। রিটার্ন বা ব্যাক লিকেজ লাইন ( Return or back leakage line

High Pressure Pump - পাম্প - হাই প্রেসার পাম্প - পানির পাম্প

ডিপিএ পাম্পের যন্ত্রাংশের বর্ণনা
১। ড্রাইভ শ্যাফ্ট : টাইমিং গিয়ারের সাহায্যে ইঞ্জিন শক্তি কর্তৃক এটি পরিচালিত হয়। এটি রোটর গভর্নর ট্রান্সফার পাম্পসহ ডিপিএ পাম্পের রোটারি পার্টসসমূহ ইন্টারমিডিয়েট শ্যাফটের সাহায্যে পরিচালনা করে।
২। ইন্টারমিডিয়েট শ্যাফ্ট : ড্রাইভ শ্যাফটের রেগুলেটিং ইউনিটের মাঝখানে এর অবস্থান। অন্যান্য যন্ত্রাংশকে
পরিচালনা ও প্রয়োজনে বিযুক্তকরণের সুবিধার্থে এ শ্যাট ব্যবহৃত হয়ে থাকে।
৩। রেগুলেটিং ভালভ যান্ত্রিক গভর্নরের ক্ষেত্রে ফ্লাই ওয়েট পরিচালনা করে, আর হাইড্রোলিক গভর্নরের ক্ষেত্রে ট্রান্সফার পাম্পের ফুয়েল সরবরাহ চাপ পরিচালনা করে। গাড়ির গতি ও লোডের উপর ভিত্তি করে এটি ফুয়েল সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে।
৪। ডিস্ট্রিবিউটর রোটর : এর দুটি অংশ থাকে। প্রথমটি পাম্প ইউনিট, যা ক্যাম রিং দ্বারা দুটি পাঞ্জার টাইপ
পাম্প পরিচালনা করে ফুয়েলের হাইপ্রেসার উন্নত করে। পক্ষান্তরে, অপর অংশটি ডিস্ট্রিবিউটিং ইউনিট, যা আবর্তিত হয়ে ফিডিং হুইল দিয়ে ফুয়েল গ্রহণপূর্বক পাম্পিং অংশে প্রেরণ করে। সে স্থান হতে উচ্চ চাপের ফুয়েলকে ইনজেকটর ডিস্ট্রিবিউটর লাইনে ঘুরে ঘুরে ডিস্ট্রিবিউট করে ।
৫। ট্রান্সফার পাম্প : এটি একটি রোটারি ব্লেড টাইপ পাম্প, যা ডিপিএ পাম্পের ইনলেট পোর্ট দিয়ে এটি ফিড পাম্প প্রেসার ও হাইপ্রেসার পাম্পের মধ্যবর্তী একটি চাপ তৈরি করে, যা গতির তারতম্য ভেদে ১০ হতে ১৫ কেজি প্রতি সে. মিটারে হয়ে থাকে। এ চাপ গভর্নরকেও পরিচালনা করে।
৬। হাইড্রোলিক অ্যাডজাস্টার : এটি হাইড্রোলিক গভর্নরযুক্ত ডিপিএ পাম্পে থাকে। ইঞ্জিনের গতি ভেদে ইনজেকশন টাইমিং নিয়ন্ত্রণ করে থাকে।
৭। মিটারিং বা কোয়ানটিটি কন্ট্রোল ভালভ : এটি যান্ত্রিক গভর্নরের ক্ষেত্রে মিটারিং রড হিসেবে অগ্র-পশ্চাৎ আসা-যাওয়া করে ফিড হোলের ফুয়েল সরবরাহ নিয়ন্ত্রণ করে। একইভাবে ভ্যাকুয়াম পাম্পে ডায়াফ্রাম কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। হাইড্রোলিক গভর্নরের ক্ষেত্রে লোডেড স্প্রিংয়ের বিপরীত কাজ করে গতি ও লোডের তারতম্য ভেদে ফুয়েল সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে।
৮। ইনজেকটর সংযোগ লাইন : ডিপিএ পাম্পে ছিদ্রের মাধ্যমে প্রতি ইনজেকটরের জন্য একটি করে ইনজেকটর সংযোগ লাইন থাকে। এ লাইন দিয়ে যখন যে ইনজেকটরে প্রেসার ফুয়েল সরবরাহ করতে হয়, তখন সে ইনজেকটর হাইপ্রেসার ফুয়েল সরবরাহ করে।
৯। ফিডিং লাইন : মিটারিং ভালভ হতে নিয়ন্ত্রিত ফুয়েল এ লাইন দিয়ে প্রবেশ করে হাইপ্রেসার পাম্পে প্রবেশ করে।
১০। গভর্নর স্প্রিং : গভর্নরের ফ্লাই ওয়েট অথবা মিটারিং ও রেগুলেটিং ভালভকে পূর্বাবস্থায় আনয়ন করে।
১১। ইনজেকটর ডিস্ট্রিবিউটর লাইন : রোটরের এক ছিদ্র আবর্তিত হয়ে যখন যে লাইনে অর্থাৎ ইনজেকটর লাইনের সংযোগে আসে তখন ঐ লাইনে ফুয়েল সরবরাহ করে।
১২। ড্রাইভিং প্লাইন: ড্রাইভ শ্যাফটের মাস্টার প্লাইনের সঙ্গে টাইমিং শ্যাটের সাদৃশ্য স্পাইনের সংযোগের মাধ্যমে ডিপিএ পাম্পের রোটারিং পরিচালিত হয়।
১৩। ফুয়েল প্রবেশপথ : এ পথ দিয়ে ফিড পাম্প বা লিফট পাম্প হতে ডিপিএ পাম্পের ফুয়েল প্রবেশ করে। 

১৪। রিটার্ন/ব্যাক লিকেজ লাইন : অতিরিক্ত কিছু ফুয়েল তৈলাক্ত ও ঠান্ডাকরণ কাজ সম্পন্ন করে এ লাইনে পুনরায় ট্যাংকে ফেরত যায়।

ডিপিএ পাম্পের কার্যপদ্ধতি ফুয়েল প্রবেশ/ইনটেক স্ট্রোক
ডিপিএ পাম্পে মধ্যবর্তী রোটরের অংশ ড্রাইভ শ্যাফ্ট কর্তৃক আবর্তিত হয়। এতে দুটি প্রাঞ্জার রয়েছে, যা রোটরের সাথে সম্পৃক্ততা রেখে একটি ক্যাম রিং দ্বারা পরিচালিত হয়। ট্রান্সফার পাম্প ও গভর্নর কর্তৃক ডিজেল ফুয়েলের পরিমাণ নিয়ন্ত্রিত হয়ে ফুয়েল প্রবেশ লাইন বা ফিডিং হোল দিয়ে ফুয়েল প্রবেশ করে। ট্রান্সফার পাম্প একটি মধ্যবর্তী চাপে ফুয়েলকে ইনটেক পোর্টে সরবরাহ করে। রোটরের মিটারিং পোর্ট যখন ফুয়েল প্রবেশের সঙ্গে একই লাইনে আসে, তখন রোটরের মধ্যবর্তী ছিদ্র দিয়ে এ ফুয়েল প্রবেশ করে। ঠিক এ সময় ক্যাম রিং-এর ক্যামে বাইরে প্লাজারদ্বয় অবস্থান করার জন্য ফুয়েলের মধ্যবর্তী চাপে এটি কিছু দূরে সরে যায়। এ অবস্থায় এক সেকেন্ডের কয়েক হাজার ভাগের এক ভাগের কম সময়ে পরিমাণমতো ফুয়েল রোটর হোল ও প্লাজারের মধ্যবর্তী স্থানে প্রবেশ করে।

ফুয়েল উচ্চ চাপে সরবরাহ বা কম্প্রেসন স্ট্রোক
রোটরের আবর্তনজনিত কারণে ঠিক পরমুহূর্তে মিটারিং রোটরের পোর্ট, প্রবেশপথ হতে সরে পড়ে আর প্লাজার দুটি তখনই ক্যাম রিং-এর ক্যামের উপর উঠে ফুয়েলকে চাপ দেয়। তৎক্ষণাৎ ফুয়েল সরবরাহের কোন পথ না পাওয়াতে এবং ফুয়েল কম্প্রেসেবল না হওয়াতে প্রতি বর্গ সেন্টিমিটার এ চাপ ১৫০ হতে ৬৫০ কেজিতে উন্নীত হয়। তখন রোটরের ডিস্ট্রিবিউশন লাইন আবর্তিত হয়ে যখন ইনজেকটরের যে লাইনের সংযোগে আসে, তখন ইনজেকটরের সে লাইনে উচ্চ চাপে ফুয়েল সরবরাহপূর্বক ইনজেকশন ঘটাতে সাহায্য করে। যদি চারটি ইনজেকটর থাকে, তা হলে এ প্রক্রিয়ায় চারবার ইনটেক লাইন দিয়ে ফুয়েল গ্রহণ, উচ্চ চাপে উন্নতীকরণ ও সরবরাহকরণের কাজ রোটরে এক আবর্তনেই শেষ করা হবে। ছয় সিলিন্ডারের জন্য ছয়বার বা আট সিলিন্ডারের জন্য আটবার একটি মাত্র রোটরের আবর্তনে ফুয়েল ততবার প্রবেশ, উচ্চ চাপে উন্নীত ও কটন কাজ একই সাথে শেষ করে।

সুতরাং চিন্তা করলে সহজেই অনুমেয় হবে যে, ডিপিএ পাম্পকে এক সেকেন্ডের কয়েক হাজার ভাগের এক ভাগের কম সময়ের মধ্যে টাইমিং সংরক্ষণপূর্বক এ কাজগুলো সম্পন্ন করতে হয়। সুতরাং কার্যকারিতা সম্পন্নকরণের দিক হতে অত্যন্ত সূক্ষ্মভাবে এর কার্যকারিতা সম্পন্ন করতে হয়। যে কোনো সার্ভিসিং বা মেরামতের পর মেশিনে বেঁধে এর ফেইজিং ও ক্যালিব্রেশন করে পুনঃ ইঞ্জিন সংযোগ করতে হয়।

মিটারিং বা কোয়ানটিটি কন্ট্রোল :
এটি যান্ত্রিক গভর্নরের ক্ষেত্রে মিটারিং রড হিসেবে অগ্র-পশ্চাৎ আসা-যাওয়া করে ফিড হোলের ফুয়েল সরবরাহ নিয়ন্ত্রণ করে। একইভাবে ভ্যাকুয়াম পাম্পে ডায়াফ্রাম কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। হাইড্রোলিক গভর্নরের ক্ষেত্রে লোডেড স্প্রিংয়ের বিপরীত কাজ করে গতি ও লোডের তারতম্য ভেদে ফুয়েল সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে।

কমনরেল পাম্পের গঠনপ্রণালি:
কমনরেল পাম্প পদ্ধতিতে জ্বালানি ফুয়েল পাইপ বা ইনটেক ম্যানফোল্ড হতে প্রতিটি সিলিন্ডারে সরবরাহ হয়। একটি উচ্চ চাপ পাম্প সব সময় এই ম্যানফোল্ড বা কমনরেল নির্দিষ্ট চাপে জ্বালানি মজুদ রাখে এবং উহা থেকে প্রতিটি সিলিন্ডারের কম্বাশন চেম্বারে সরবরাহ করা হয় বলে একে কমনরেলে পাম্প বলে। কমনরেল এবং স্প্রে নজলের চাপ নির্দিষ্ট রেখে উচ্চ চাপ রিলিফ ভালভ ব্যবহার করা হয়। এই রিলিফ ভালভ সমন্বয় করে চাপের পরিমাণ কমানো অথবা বাড়ানো যায়। যদি কোনো সময় এই চাপ অতিরিক্ত বৃদ্ধি পায় তবে এই ভালভ খুলে অতিরিক্ত জ্বালানি বাইপাস পথে ফুয়েল ট্যাংকে যাওয়ার পথ করে দেয়। একটি প্রেসার গেজের সাহায্যে এই চাপ নির্দেশ করে। এই ধরনের পাম্প ব্যবহৃত ইঞ্জিনের স্প্রে নজলগুলো যান্ত্রিকভাবে খোলার ব্যবস্থা থাকে যাতে রেলের চাপযুক্ত জ্বালানি ঐ খোলা পথে ইনজেকশন হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url