গরম ও ঠান্ডা পানির ফিল্টার - cold and hot water lines - থ্রেড কাটিং - ডাই মেশিন

 গরম ও ঠান্ডা পানির ফিল্টার - cold and hot water lines - থ্রেড কাটিং - ডাই মেশিন
গরম ও ঠান্ডা পানির ফিল্টার - cold and hot water lines - থ্রেড কাটিং - ডাই মেশিন

ঠান্ডা ও গরম পানির লাইন স্থাপন Installation Cold and Hot Water line

গরম ও ঠান্ডা পানির ফিল্টার - cold and hot water lines - থ্রেড কাটিং - ডাই মেশিন

গরম ও ঠাণ্ডা পানির লাইন 

টুলস, ইকুইপমেন্ট ও কাঁচামাল সম্পর্কে ধারণা (Understanding about Tools, Equipment and Materials)
ঠান্ডা ও গরম পানির লাইন স্থাপনের জন্য প্রয়োজনীয় টুলস এবং ইকুইপমেন্ট
টুল্স এবং ইকুইপমেন্টের নাম :

  • ফাইল
  • হ্যাক স
  • পাইপ কাটার
  • মেজারিং টেপ
  • স্টীল রুল
  • ট্রাইস্কয়ার
  • পাইপ রিমার
  • ডাই-স্টক
  • পাইপ ভাইস
  • থ্রেড গেজ
  • স্টীল ওয়ার ব্রাশ
  • পাইপ রেঞ্চ
  • এ্যাডজাস্টেবল রেঞ্চ
  • কুর্নি
  • স্পিরিট লেভেল
  • ইলেকট্রিক হ্যান্ড গ্রাইন্ডিং মেশিন
  • কোল্ড চিজেল
  • হ্যামার
  • ওয়েল ক্যান
  • কড়াই

ঠান্ডা ও গরম পানির লাইন স্থাপনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ঠান্ডা ও গরম পানির লাইন স্থাপনের জন্য প্রয়োজনীয় মালামালের তালিকা নিম্নে দেয়া হলো:

  • পাইপ
  • মার্কার পেন
  • কাটিং ওয়েল
  • থ্রেড টেপ
  • মাল্টিপ্লাগ
  • সেফটি ভাল্‌ভ
  • সিমেন্ট
  • বালু

পাইপে থ্রেড কাঁটা

  • কোন কোন পাইপে থ্রেড কাটা হয় না
প্লাম্বিং কাজে বিভিন্ন ধরনের পাইপ ব্যবহার করা হয়। যেমন: পিভিসি, পিপিআর, ইউপিভিসি, সিপিভিসি, সিআই, জিআই, স্টীল, সিমেন্ট, পিতল, তামা, সীসা, পোড়ামাটির ইত্যাদি। এসব পাইপগুলোর মধ্যে সিপিভিসি পাইপ এ থ্রেড কাটা হয় না। এ পাইপে গ্লু বা আইকা দিয়ে ফিটিংস এর সাথে আটকানো হয়।

  • পাইপ কাঁটার টলারেন্স
কোন পাইপ সর্বনিম্ন এবং সর্বোচ্চ যতটুকু দৈর্ঘ্য পর্যন্ত কর্তন করলে পাইপে ফিটিংস লাগাতে বা পাইপ স্থাপন করতে কোনো অসুবিধা হয় না ঐ পরিমাণ দৈর্ঘ্যকে পাইপ কাটার টলারেন্স বোঝায়।

  • পাইপ কাটার টলারেন্স এর পরিমাপ
পাইপের ব্যাস অনুযায়ী অনুমোদিত টলারেন্সের পরিমাণ নির্ভর করে পাইপ তৈরির উপাদানের উপর। সিমলেস পাইপের প্রকৃত পুরুত্ব এবং নমিনাল পুরুত্ব এর মধ্যে উৎপাদন টলারেন্স পার্থক্য ১২.৫% । ওয়েল্ডিং পাইপের আন্ডার টলারেন্স ০.০১ইঞ্চি (০.২৫মিমি) এবং কাস্টিং পাইপের জন্য পুরুত্ব টলারেন্স ১/১৬ ইঞ্চি (১.৬মিমি), জিআই পাইপের টলারেন্স ১-৩ মিমি।

গরম ও ঠান্ডা পানির ফিল্টার - cold and hot water lines - থ্রেড কাটিং - ডাই মেশিন

ড্রইং অনুযারী ঠাণ্ডা ও গরম পানির লে-আউট পদ্ধতি (Layout Process for Cold and Hot Water line according to the Drawing)
এ ড্রইং এ দুটি লাইন দেখানো হয়েছে। একটি লাল রং, অপরটি নীল রংয়ের। লাল রং এর পাইপের মাধ্যমে গরম পানি এবং নীল রং এর পাইপের মাধ্যমে ঠাণ্ডা পানি সরবারাহ করা হয়। অর্থাৎ একজন প্লাম্বার এ রং দেখেই বুঝতে পারবে কোনটি কোন ধরনের লাইন।

  • গ্রুপ কাটার পদ্ধতি
  1. ড্রইং অনুযায়ী লে-আউট দিয়ে দেয়ালে এন্ড কাটার জন্য মার্কিং করতে হবে।
  2. মার্কিং অনুসারে গ্রাইভিং মেশিন অথবা গ্রুড কাটিং মেশিন ব্যবহার করে গ্রুন্ড কাটাতে হবে।
  3. এখানে ঠাণ্ডা এবং গরম পানির দুটি লাইন পাশাপাশি দেখানো হয়েছে, গ্রুন্ড কাটার সময় গ্রাইন্ডিং মেশিন
  4. খুব সাবধানতার সহিত ব্যবহার করতে হবে। ৪। মার্কিং বরাবর মেশিন চালাতে হবে
  5. কোল্ড চিজেল দিয়ে গ্রুভের ভিতর ভালোভাবে পরিষ্কার করে পাইপ বসানোর উপযোগী করতে হবে।

ফিটিংস ব্যবহার করে পরম ও ঠাণ্ডা পানির পাইপ জয়েন্ট তৈরিকরণ
বিভিন্ন ফিটিং এর মাধ্যমে ড্রইং অনুযায়ী গরম ও ঠাণ্ডা পানির পাইপ জয়েন্ট বা সংযোগ করতে হবে । ইং অনুযায়ী পাইপ জয়েন্ট বা সংযোগ না হলে পাইপ গ্রুভ এর ভিতরে ঠিকমত স্থাপন করা যাবে না । ফলে পাইপের জয়েন্টগুলো ত্রুটিপূর্ণ হবে। পাইপে ফিটিংস লয়েন্ট দেয়ার সময় ভালোভাবে ব্রেড টেপ পেঁচিয়ে জয়েন্ট দিতে হবে যাতে পাইপে কোন শিক না থাকে ।

পাইপ এ মসলা দিয়ে জ্যাম করার পদ্ধতি
প্রত্ত এর ভিতরে পাইপ স্থাপন করার পর মসল্লা দিয়ে জায়গায় জায়গায় জ্যাম দিতে হবে । কারণ স্থায়ীভাবে লাগানোর আগে লিক টেস্ট করতে হবে। যদি কোথাও লিক থাকে তাহলে আবার খুলতে হবে সে জন্য স্থায়ী ভাবে জ্যাম দেয়া যাবে না।

লিকেজ টেস্টিং সিস্টেম 

পাইপ জয়েন্ট দেয়ার পর লিক টেস্ট করতে হয় পাইপ লাইনের দু প্রান্তে ভালোভাবে আটকিয়ে প্রেসার দিতে হবে প্রেসার দিয়ে কিছুক্ষন রাখতে হবে, যদি দেখা যায় রিডিং কমছে তাহলে বুঝতে হবে কোথাও লিক আছে আর যদি রিডিং না কমে তাহলে বুঝতে হবে ঠিক আছে।

লেভেল চেক
পাইপ লাইন স্থাপনের পর পাইপের এগুলো মসলা দিয়ে বন্ধ করে দিতে হয়, যাতে বাহির থেকে দেখা না যায় । মসলা দিয়ে এন্ড বন্ধ করার পর লেভেল চেক করতে হবে যাতে আগের সারফেস এর সাথে একই লেভেল থাকে গরম পানির লাইনে ব্যবহৃত পাইপ গরম পানির লাইনে তামার পাইপ, জিআই পাইপ, পিপিজার পাইপ, সিআই পাইপ, সিপিভিসি পাইপ ইত্যাদি ব্যবহার করা হয়। বর্তমানে সিপিভিসি পাইপ গরম পানির লাইনে বেশি ব্যবহার করা হয়। সিপিভিসি পাইপ হলো থার্মোপ্লাস্টিক পাইপ যা গরম পানি ব্যবহারের উপযোগী।

গরম পানির লাইনের সুবিধা ও অসুবিধা
গরম পানির লাইনের সুবিধা ও অসুবিধা নিচে দেয়া হলো:

  • সুবিধা
  1. গরম পানির জন্য আলাদাভাবে চুলায় পানি গরম করার প্রয়োজন নাই।
  2. রান্নার কাজে তৈলাক্ত জিনিসপত্র ধোয়া মোছা সহজ।
  3. শীতের সময় গোসল করা আরামদায়ক।

  • অসুবিধা
  1. বিদ্যুৎ বিল বেশি হয়।
  2. তাপমাত্রা এডজাস্ট না করলে দুর্ঘটনা হতে পারে।
  3. গিজার বা বয়লার লাগাতে খরচ বৃদ্ধি পায়।

বেসিনে গরম পানির লাইনের অবস্থান
বেসিনে গরম পানির লাইন অবস্থান সাধারনত বাম পার্শ্বে হয়ে থাকে ।

গরম পানির লাইনে পিভিসি পাইপ ব্যবহারের অসুবিধা:

  • পিভিসি পাইপ হলো থার্মোপ্লাস্টিক। ফলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এটার অবনতি ঘটতে থাকে এবং এক পর্যায়ে ভেঙ্গে যায়।
  • পানি বেশি গরম হলে ফিটিংসগুলো প্রসারিত হয়, ফলে লাইনে লিকেজ সৃষ্টি হতে পারে। পাইপ লিকেজ হলে মেরামত করা কষ্ট সাধ্য এবং ব্যয়বহুল।

কাজের ধারাঃ

  • ড্রইং অনুযায়ী লে-আউট কর ও প্রয়োজনীয় পরিমাণ পাইপ হিসাব করে কেটে নাও ।
  • পাইপে গ্রেড কেটে প্রয়োজনীয় ফিটিংস লাগাও।
  • পাইপ ওয়ালের মধ্যে বসানোর জন্য লে-আউট অনুসারে গ্রুন্ড কাট।
  • গ্রুজের মধ্যে গরম ও ঠাণ্ডা পানির পাইপ বসাও।
  • পাইপ দুটি যাতে নড়াচড়া না করে এজন্য ক্লাম্প দিয়ে গ্রুভের ভিতর আটকাও।
  • মসলা দিয়ে পাইপের বিভিন্ন স্থানে জ্যাম দাও।
  • পাইপের লিক চেক কর।
  • এখন প্রশ্নটি মসলা দিয়ে ঢেকে দাও এবং লেভেলের সাহায্যে দেয়ালের লেভেল চেক ক
  • কাজ শেষে কাজের জায়গা ও যন্ত্রপাতি পরিষ্কার করে জমা দাও।

কাজের সতর্কতাঃ

  • কাজ করার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে জবটি সম্পন্ন করতে হবে।
  • মেশিন দিয়ে দেয়াল কাটার সময় সর্তকতা সহকারে দেরাল কাটতে হবে যাতে
  • হাত না কাটে, মেশিন নষ্ট না হয়। কাজ করার সময় যাতে সর্ট সার্কিট তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • কোল্ড চিজেল দিয়ে দেয়াল কাটা বা পরিষ্কার করার সময় হ্যামার দিয়ে আঘাত করার সময় হাতে হাতে না লাগে
  • ফিটিংসগুলো পাইপে ব্ৰেডটেপ পেঁচিয়ে ভালভাবে লাগাতে হবে যাতে কোনো লিকেজ না থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url