প্লাম্বিং ফিকচার - Plumbing Fixture - নিষ্কাশন লাইন - Drainage Line
প্লাম্বিং ফিকচার - Plumbing Fixture - নিষ্কাশন লাইন - Drainage Line
প্লাম্বিং ফিকচার ও নিষ্কাশন লাইন Plumbing Fixture and Drainage Line
আমাদের প্রত্যেকের বাড়িতেই বেসিন, সিংক, বাথটাব, কমোড ইত্যাদি রয়েছে। এগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। এগুলো ছাড়াও আরও অনেক পাত্র আছে যেগুলো আমরা সরাসরি পানি ব্যবহারের কাজে লাগাই। এসব পাত্রকে ফিকচার বলে। এসব পাত্রে পানি ব্যবহারের পর যে অপরিষ্কার পানি জমা হয়। তার সঠিক নিষ্কাশন প্রয়োজন। পরিকল্পিত ভাবে এসব ব্যবহৃত পানি নিষ্কাশন করাকে নিষ্কাশন ব্যবস্থা বলে।
ফিকচার ও নিষ্কাশন লাইন এর সমস্যা চিহ্নিত করা ও তার সামধান করার জন্য টুলস, ইকুইপমেন্ট, ফিটিংস ও কাঁচামাল
(ক) ফিটিংস, টুলস, ইকুইপমেন্ট
- পাইপ রেঞ্চ (Pipe wrench)
- এ্যাডজাস্টেবল রেফ (Adjustable wrench)
- হ্যামার ( Hammer)
- কোল্ড চিজোন (Cold Chisel)
- ফাইল (File)
- শ্লাঘৰৰ (Plumbob)
- হ্যাক-স (Hacksaw)
- পাইপ কাটার (Pipe Cutter)
- মাংকি রেঞ্চ (Monkey wrench)
- মেজারিং টেপ (Measuring Tape)
- স্টিল রুল (Steel Rule)
- ট্রাইকয়ার (Try Square)
- গ্রাইন্ডিং মেশিন (Grinding Machine)
- কম্বিনেশন প্লায়ার্স (Combination Players)
- পাইপ রিমার (Pipe Rimmer)
- ফ্লাট ক্রু-ডাইভার (Flat Screw Driver)
- স্টার স্ক্রু-ডাইভার (Star Screw Driver)
- ডাই স্টক (Die Stock )
- ভার্নিয়ার ক্যালিপাস (Vanier Calipers)
- মাইক্রোমিটার | (Micrometer)
- পাইপ ভাইস (Pipe Vice)
- টেবিল ভাইস (Table Vice)
- স্পিরিট লেভেল (Spirit Level)
- ক্রাইবার (Scriber)
- প্রেসার মিটার/পেজ (Pressure Meter/Gauge)
- অটো পাইপ প্রেড কাটিং মেশিন (Auto Pipe Thread Cutting Machine )
- পাইপ বেন্ডিং মেশিন (Pipe Bending Machine)
- কলাম ড্রিল মেশিন (Column Drill Machine)
- পিপিজার ওয়েল্ডিং মেশিন (PPR Welding Machine)
- এয়ার হিট গান (Air Hit Gun)
খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি
- পাইপ রেঞ্চ
- এ্যাডজাস্টেবল রেঞ্চ
- হ্যামার
- কোল্ড চিজেল
- ফাইল
- পাইপ কাটার
- মাংকি রেঞ্চ
- মেজারিং টেপ
- স্টিল রুল
- ট্রাইস্কয়ার
- গ্রাইন্ডিং মেশিন
- কম্বিনেশন প্লায়ার্স
- পাইপ রিমার
- ফ্লাট স্কু-ডাইভার
- স্টার স্কু-ডাইভার
- ডাই- স্টক
- ভার্নিয়ার ক্যালিপার্স
- মাইক্রোমিটার
- পাইপ ভাইস
- টেবিল ভাইস
- স্পিরিট লেভেল
- স্ক্রাইবার
- প্রেসার মিটার/গেজ
- ৪৫° ডিগ্রী এলবো
- সকেট
- নিপল
- ইকুয়াল টি
- রিডিউসিং টি
- ইকুয়াল ক্রস
- মেল বেন্ড
- ফিমেল বেন্ড
- ইউনিয়ন
- রিডিউসিং এলবো
- ক্যাপ
- প্লাগ
- বুশ
- অটো পাইপ থ্রেড কাটিং মেশিন
- পাইপ বেন্ডিং মেশিন
- কলাম ড্রিল মেশিন
- পিপিআর ওয়েল্ডিং মেশিন
- এয়ার হিট গান
নিষ্কাশন লাইন (Drainage Line)
ঘর-বাড়ি, কল-কারখানা, হাসপাতাল, স্কুল-কলেজ, অফিস ইত্যাদির বেসিন, সিংক, বাথটাব, কমোড ইত্যাদি থেকে নির্গত ধোয়ানি পানি যে পাইপের সাহায্যে নিষ্কাশন করা হয়, তাকে নিষ্কাশন-লাইন বা পাইপ-বলে । ব্যবহারের ক্ষেত্র অনুসারে বিভিন্ন স্থানে বিভিন্ন আকারের পাইপ ব্যবহার করা হয় । নিষ্কাশন লাইন এর সমস্যা দূর করার জন্য যন্ত্রপাতি নিষ্কাশন লাইন এ বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ধরণের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরণের যন্ত্রপাতি ব্যবহার করা হয়।
প্লাম্বিং ফিচার ও নিষ্কাশন লাইন এর সমস্যা ও তার প্রতিকার
প্রিভেনটিভ মেইনটেনেন্স (Preventive Maintenance)
প্লাম্বিং ফিচার ও নিষ্কাশন লাইনে কোন প্রকার সমস্যা দেখা দিলে তা মেরামতের চাইতে নতুন করে কাজ করা সুবিধা জনক, কারণ মেরামত কাজ করলে যে পরিমাণ কষ্ট হয় বা যে পরিমাণ অর্থ ব্যায় হয় নতুন লাইনে কাজ করলে সে পরিমাণের ব্যয় হয় না। তা ছাড়া গ্রানিং লাইন ব্যবহারকারীদের বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। তাই নিয়মিত পরিদর্শনের মাধ্যমে যে কোন ধরণের সমস্যা হওয়ার পূর্বেই যে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে প্রিভেনটিভ মেইনটেনেন্স বলে।
ইংরেজিতে একটি প্রবাদ আছে- 'Prevention is better than cure' অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ অধিকচর শ্রেয়। এ জন্য সমস্যা হওয়ার পূর্বেই নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে ।
কারেকটিভ মেইনটেনেন্স (Corrective Maintenance)
প্লাম্বিং ফিচার ও নিষ্কাশন লাইনে কোন প্রকার সমস্যা দেখা দিলে সাথে সাথে তা মেরামতের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্লাম্বিং লাইনে কোন প্রকার সমস্যা হওয়ার পরে তা মেরামত করাকে কারেকটিভ মেইনটেনেন্স বলে। প্রিভেনটিভ মেইনটেনেন্স এর তুলনায় কারেকটিভ মেইনটেনেন্স ব্যর বহুল ও জটিল প্রক্রিয়া।
প্রিভেনটিভ মেইনটেনেন্স এবং কারেকটিভ মেইনটেনেন্স এর মধ্যে পার্থক্য
প্রিভেনটিভ মেইনটেনেন্স
- যে মেইনটেনেন্স প্লাম্বিং লাইনে কোন সমস্যা হওয়ার পূর্বেই করা হয়, তাকে প্রিভেনটিভ মেইনটেনেন্স বলে
- মেইনটেনেন্স খরচ তুলনামূলক কম
- মেইনটেনেন্স কাজ তুলনামূলক সহজ
- সময় কম লাগে
- কাজের ক্ষেত্র ও কাজের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে
কারেকটিভ মেইনটেনন্স
- যে মেইনটেনেন্স প্লাম্বিং লাইনে কোন সমস্যা হওয়ার পরে করা হয়, তাকে কারেকটিভ মেইনটেনেন্স বলে
- মেইনটেনেন্স খরচ তুলনামূলক বেশী
- মেইনটেনেন্স কাজ তুলনামূলক জটিল
- সময় বেশী লাগে
- কাজের ক্ষেত্র ও কাজের স্থান অপরিষ্কার থাকে
ফিচারের সমস্যা
আমাদের বাসা বাড়িতে আমরা বিভিন্ন ধরণের ফিচার ব্যবহার করে থাকি। এসব ফিচারে নানা ধরণের সমস্যা হয়ে থাকে। যেমন-
- নিষ্কাশন লাইনে জ্যাম বা বাধার সৃষ্টি হলে ফিচার হতে পানি অপসারণ হতে পারে না।
- ফিচারের জালিতে সালেজ আটকে যেতে পারে কারেকটিভ মেইনটেনেন্স
- ফিচার সাবধানে ব্যবহার না করলে ফেটে বা ভেঙ্গে যেতে পারে
- সঠিকভাবে সেট না হলে তা পড়ে গিয়ে ভেঙ্গে যেতে পারে।
ফিচারের সমস্যার সমাধান
আমরা বসত-বাড়ি, অফিস-আদালত, কল-কারখানা, স্কুল- কলেজ ইত্যাদিতে যে ফিচার ব্যবহার করা হয় তাতে নানা ধরণের সমস্যা হয়ে থাকে। কিচারে সমস্যা দেখা দেয়ার সাথে সাথে তা সমাধান করতে হবে। আর তা যদি না করা হয়, তাহলে বাল্পের পরিমাণ অধিক হয়। ফিচারের সমস্যা সমাধান করার পদ্ধতি নিচে আলোচনা করা হলো-
- দক্ষ প্লায়ারের পরামর্শ নিতে হবে।
- নিষ্কাশন লাইনের ঢাল সঠিক ভাবে প্রদান করতে হবে।
- পাইপের ব্যাস অনুযায়ী ফিটিংস ব্যবহার করতে হবে।
- পাইপের জয়েন্ট সঠিক ভাবে প্রদান করতে হবে।
- সর্বোপরি দক্ষ প্লাম্বারের দ্বারা ফিচার স্থাপন করতে হবে।
কাজের ধারা
- প্রথমে সুরক্ষা পোশাক সংগ্রহ কর।
- শ্রেণি শিক্ষকের সহায়তায় একটি অথবা একের অধিক ফিচার ও নিষ্কাশন লাইন পরিদর্শন কর।
- ফিচার ও নিষ্কাশন লাইন পরিদর্শনের সময় সমস্যা গুলো চিহ্নিত কর
- এর পর প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি, ফিটিংস সংগ্রহ কর
- সমস্যার ধরণ বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রতিকার কর।
- যথাযথ নিয়ম মেনে কাজ শেষ কর।
- কাজ শেষে টুলস ও ইকুইপমেন্ট পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ কর।
সতর্কতা
- কাজ করার সময় অবশ্যই সুরক্ষা পোশাক পরিধান করতে হবে।
- সঠিকভাবে টুলস, ফিটিংস এবং মালামালের ব্যবহার নিশ্চিত হতে হবে।
- কাজের সময় মনোযোগী হতে হবে।
- পাখিং লাইনে কাজ করার সময় লাইন বন্ধ রাখতে হবে।
- কোন কাজ করতে সমস্যা হলে শ্রেণি শিক্ষকের পরামর্শ নিতে হবে।
